বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠকারিতা করবেন না, অতীতে মূল্য দিতে হয়েছে : নেতাকর্মীদের মির্জা ফখরুল

দলের নেতাকর্মীদের হঠকারিতা না করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বন্ধুরা আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ। আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলনে আরও তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে।

‘একটা কথা মনে রাখতে হবে, আমি আমার দলের ভাইবোনদের বলতে চাই- হঠকারিতা করবেন না। অতীতে অনেক হঠকারিতার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে।’

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করব এবং তাকে বিদেশে পাঠাব।’

এ সময় খালেদা জিয়ার মুক্ত এবং তাকে বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল।

তিনি বলেন, আমরা আগামী ২৪ নভেম্বর সব জেলা পর্যায়ে দলের নেতৃবৃন্দরা জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। এরপরও বেগম জিয়াকে যদি মুক্তি না দেওয়া হয়, আরও কঠোর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব।

বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। তাই আজকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি— আসুন একসঙ্গে গণতন্ত্রের নেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করি এবং আগামী দিনে নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

বিএনপি মহাসচিব বলেন, আজকেই এই সমাবেশই প্রমাণ করেছে- এ দাবি বাংলাদেশের ১৬ কোটি মানুষের নয়নের মনি বিএনপি চেয়ারপারসনকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই সমাবেশ আরও প্রমাণ করেছে— এই সরকার কী ভয়ঙ্করভাবে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। আমাদের একটা সমাবেশের জায়গা পর্যন্ত দেওয়া হয় না। সব জায়গা কেড়ে নেওয়া হয়েছে।

এর আগে সমাবেশ কেন্দ্র করে সকাল ৮ থেকে ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবে সমাবেত হন। মিছিল থেকে তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাবসহ এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীসহ অতিরিক্তি পুলিশও মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, খন্দকার মাশুকুর রহমান, সহজলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপি নেতা ইশরাক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা