Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

গ্লাসগো, লন্ডন ও প্যারিসে প্রায় দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ নভেম্বর) সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে প্যারিসের চার্লস দ্যা গল বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাবিস্তারিত পড়ুন
যে ফল সোনার চেয়েও দামি

বিশ্বের সবচেয়ে দামি ফলের নাম ‘ইউবারি মেলন (তরমুজ)।’ আর এই ফলের দামে কেউ সোনা বা এক টুকরো জমিও কিনতে পারে। এই ফলটি জাপানে বিক্রি হয় এবং সহজলভ্য নয়। ফল গোত্রে এটাই পৃথিবীর সবচেয়ে দামি ফল। এ ফলের দাম দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারি সোনার গয়না কিনে ফেলা যায়। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়। ইউবারি মেলন দেখতে খুব একটা সুন্দর না হলেও দামবিস্তারিত পড়ুন
গালে চড় মারার জন্য কর্মী নিয়োগ!

কখনও শুনেছেন শুধুমাত্র থাপ্পড় মারার জন্য কোনো সংস্থা কর্মী নিয়োগ করছে! এর আগে কোথাও এমন অদ্ভুত নিয়োগের কথা শোনা যায়নি। অবিশ্বাস্য মনে হলেও এমনই করেছেন এক প্রযুক্তি সংস্থার প্রধান কর্মকর্তা। ভারতীয় বংশোদ্ভূত মণীশ শেঠি একটি প্রযুক্তি সংস্থার সিইও। ফেসবুকের আসক্তি কাটিয়ে কাজে মগ্ন থাকতে চাইতেন তিনি। ২০১২ সালে তিনি উপলব্ধি করেন, ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোয় তার কাজের গতি কমে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে উপায় খুঁজছিলেন মণীশ। শেষমেশ ঠিক করেনবিস্তারিত পড়ুন
ভারতে গোবর ছোড়াছুড়ি উৎসবের ভিডিও ভাইরাল

প্রতি বছর ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাডুর গোমাতাপুর গ্রামে গোবর ছোড়া উৎসবের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘গোরাইহাব্বা’। গ্রামবাসীদের দাবি, ২০০ বছর ধরেই তারা এমনটা করে আসছেন। এতে অংশ নেয়ার জন্য স্থানীয়রা দুই-একদিন আগ থেকেই গোবর সংগ্রহ করে রাখেন। কেউ কেউ কিনেও নেন। এ বছরও (গত ৬ নভেম্বর) ভারতের তামিল নাড়ু রাজ্যের গুমাতাপুরাম শহরের এই উৎসব পালিত হয়েছে। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাউথ চায়না মর্নিংবিস্তারিত পড়ুন
২৬ চাকার গাড়িতে সুইমিংপুল-হেলিপ্যাড ও গলফ কোর্স!

নাম ‘দ্য আমেরিকান ড্রিম’। এই নামেই পরিচিত লিমুজিন গাড়িটি। ১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি হিসেবে গিনেস রেকর্ড রয়েছে এটির। একটা সাধারণ গাড়ির দৈর্ঘ্য সর্বোচ্চ ৮ ফুট হতে পারে। কিন্তু ১০০ ফুটের গাড়ি! সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন জে ওরবার্গ নামে এক ডিজাইনার। ওরবার্গ মূলত সিনেমার কাজে ব্যবহৃত গাড়ির বিশেষ মডেল তৈরির জন্য পরিচিত। তার তৈরি এই বিশেষ গাড়িতে ছিল ২৬টি চাকা। দু’প্রান্ত থেকেই গাড়িটি চালানো যেত। অনেকটা লোকাল ট্রেনের মতো।বিস্তারিত পড়ুন
শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও নেয়া যাবে করোনার টিকা!

বিশ্বে প্রথমবার শ্বাস-প্রশ্বাসে নেওয়ার করোনা ভ্যাকসিন প্রদর্শন করলো চীন। স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশে আয়োজিত ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীতে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি করোনার অন্য ভ্যাকসিনের মতই দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে। প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে আগেই। সম্প্রতি বাজারে এসেছে করোনার ট্যাবলেট। এবার চীনের একদল গবেষক, চীনা বায়োটেক কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসেরবিস্তারিত পড়ুন
ইকুয়েডরে কারাগারে ফের দাঙ্গায় নিহত ৬৮, আহত ৩৫

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় (১২ নভেম্বর) গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে। ইকুয়েডর পুলিশের কৌশলগত ইউনিট কারাগার ভবনে প্রবেশ করে বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে। এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে দেশটির ওই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর দেশটিরবিস্তারিত পড়ুন
গালিগালাজ সহ্য করতে না পেরে বাবাকে পিটিয়ে হত্যা করল মেয়ে

বাবা গালিগালাজ করতেন, প্রাপ্তবয়স্ক মেয়েকে নাকি মারধরও করতেন। এসব সহ্য করতে না পেরে রাগের মাথায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। সম্প্রতি ভারতের হুগলির উত্তরপাড়ার ভদ্রকালীর কবি কিরণধন রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রতিবেশীদের বয়ানের ভিত্তিতে মেয়েকে আটক করেছে পুলিশ। তবে এখনো লিখিত কোনো অভিযোগ দায়ের না হওয়ায় তদন্ত শুরু হয়নি। নিহত ব্যক্তির নাম কালীপদ দাস। ভদ্রকালীর কবি কিরণধন রোডের এই বাসিন্দা রেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বাড়িতে স্ত্রী গীতাদেবী অসুস্থ, শয্যাশায়ী।বিস্তারিত পড়ুন
বিশ্ব ডায়াবেটিস দিবস
ডায়াবেটিস প্রতিরোধের উপায়

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস নিরাময়ের চেয়ে প্রতিরোধ বেশি সহজ। ডায়াবেটিস রোগীদের অনেকেই জানেন না তারা ডায়বেটিসে ভুগছেন। এ জন্য পরীক্ষা করা খুবই জরুরি। ডায়াবেটিস প্রতিরোধে সমাজের সর্বস্তুরের মানুষের এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ ডায়াবেটিস প্রতিরোধ না করলে ব্যক্তি আরও অনেক স্বাস্থ্যঝুঁকিতে ভোগার ঝুঁকি থাকে। ডায়াবেটিস প্রতিরোধের উপায় : স্থুলতা প্রতিরোধে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। এ জন্য প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করুন। হাঁটা ও সাঁতার কাটা খুবই ভালোবিস্তারিত পড়ুন
ছাত্রদের সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশ স্কুল কর্তৃপক্ষের

সপ্তাহে একদিন ছাত্রসহ সব শিক্ষার্থীদের স্কার্ট পরে স্কুলে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে স্কটল্যান্ডের এক স্কুল। বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের লিঙ্গ বৈষম্য দূর করার প্রয়াস হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর ডেইলি মেইল ও এনওয়াই পোস্টের। জানা গেছে, স্কটল্যান্ডের এডিনবার্গের ক্যাসলভিউ প্রাথমিক বিদ্যালয় গত ৪ নভেম্বর থেকে স্পেনের একটি স্কুলের পদাঙ্ক অনুসরণ করে স্কুল চলাকালে সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশনা জারি করেছে। এমনকি কারো বাড়িতে স্কার্ট না থাকলে স্কুল কর্তৃপক্ষ তাদের স্কার্ট সরবরাহবিস্তারিত পড়ুন

