সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আবারো বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

ইউরোপ এশিয়াতে বাড়ছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার (ওআইই) মতে, খুব দ্রুত ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু। পোলট্রি ফার্মের এক বিভীষিকার নাম বার্ড ফ্লু। গত সংক্রমণে প্রায় ১ কোটি পোলট্রি প্রাণীর মৃত্যু হয়েছিল এই রোগে। এটি এক ধরণের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যা প্রাণীদেহ থেকে খুব সহজেই মানুষের শরীরে চলে আসতে পারে। করোনা প্রাদুর্ভাব এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যে মহামারির সংক্রমণ বিশ্বে অন্য এক ভয়াবহ মাত্রা যোগ করতে পারে বলে শঙ্কাবিস্তারিত পড়ুন

ভারতে দেড় বছর পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা!

প্রায় ২০ মাস পর খুলল স্কুলের দরজা। করোনা মহামারির কারণে ২০২০ সালে মার্চ মাসে বন্ধ হয়ে গিয়েছিল ভারতের অন্য রাজ্যের সব স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানের মতো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানও। মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ফের পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। স্কুলের সামনে লম্বা লাইন করে শিক্ষার্থীরা স্কুলের ভেতরে প্রবেশ করেছে। বাইরে অপেক্ষা করতে দেখা যাচ্ছে তাদের বাবা-মায়েদেরও। স্কুলে প্রবেশের সময় কঠোর করোনাবিধি মানতে দেখা যাচ্ছে। মুখে মাস্ক এবং শরীরের তাপমাত্রা দেখে শিক্ষার্থীদের স্কুলেবিস্তারিত পড়ুন

কেটেছে মেঘের ঘনঘটা, দেখা মিলল সূর্যের

রাজধানীসহ সারা দেশের আকাশে গত চারদিন ছিল মেঘের ঘনঘটা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরে। বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ এলাকায় বাড়তে থাকে শীত। সেই অবস্থা কেটে গেছে। চারদিন পর আকাশে মেঘলা ভাব কেটে গিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকেই রোদ ঝলমল সূর্যের দেখা মিলল। এদিকে বৃষ্টির শঙ্কা আর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, সোমবার লঘুচাপটি ভারতের স্থলভাগ থেকে নেমে আরববিস্তারিত পড়ুন

মোংলা বন্দরে কার্গো ডুবি: ৫ নাবিক নিখোঁজ, উদ্ধার তৎপরতা শুরু

মোংলা বন্দরে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক নামের জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামের কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে ৫ নাবিক। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গো জাহাজে থাকা ৭ নাবিকের মধ্যে দুই জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হয়। বন্দরের ৯ নম্বর এ্যাংকরে বযার বিদেশি জাহাজ থেকে কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল কার্গো জাহাজটি।বিস্তারিত পড়ুন

নির্বাচনী সহিংসতায় পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ মারা গেছে। বাংলাদেশ স্পেশিয়ালিস্ট হাসপাতাল নামে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টায় মারা যায়। জানা গেছে, গত ৭ নভেম্বর বিকালে সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে রাতবিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

এবার ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। এ সিনেমায় বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন শাম্মী। বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। শাম্মী বলেন, ‘নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দবোধ হচ্ছে। এটি সত্যি আমার জন্য সৌভাগ্যের। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’ এ অভিনেত্রী আরও বলেন, ‘অডিশন দিয়ে এ সিনেমায় যুক্ত হয়েছি। প্রায় পনের-বিশদিন আগে অডিশন দিয়েছি। ভারতেরবিস্তারিত পড়ুন

মিরপুরে পতাকা উড়ানোর কারণ জানাল পাকিস্তান

ছয় বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে আসতে না আসতেই বিতর্ক সৃষ্টি করেছে তারা। সোমবার (১৫ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে প্রথম দিনের মতো অনুশীলন করে সফরকারীরা। তবে অনুশীলন ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে তাদের বিতর্কিত পতাকা উত্তোলন ইস্যু। দেশের শীর্ষ মিডিয়া হাউস সময় নিউজ পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করার বিষয়টি নিয়ে সর্বপ্রথম প্রশ্ন তুলেছিল। এছাড়া বিশেষজ্ঞদের মতামতও প্রচার করা হয়। এরপরই যেন নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের পতাকাবিস্তারিত পড়ুন

বিচারিক ক্ষমতা হারালেন রেইনট্রি ধর্ষণ মামলার রায় দেয়া সেই বিচারক

৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার পর্যবেক্ষণ দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন প্রধান বিচারপতি। রোববার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার এ ক্ষমতা খর্ব করেন। বিচারক কামরুন্নাহারকে আদালত থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দিয়েছেন।বিস্তারিত পড়ুন

প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’ রবিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রম চালু হলে জেএসসি পরীক্ষা থাকার কথা নয়, মূল্যায়ন হবে ভিন্ন পদ্ধতিতে। তিনি বলেন, ‌‘সারাদেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে দূষণ রোধে ৭ দিন স্কুল-কলেজ ও অফিস বন্ধ

ভারতে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেনি দিল্লির কেজরিওয়াল সরকার। দূষণের বিপদ থেকে রক্ষা পেতে এখনই লকডাউনে রাজি নয় প্রশাসন। বরং স্কুল-কলেজ বন্ধ করে দূষণের হাত থেকে রাজধানীর মানুষকে বাঁচানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৭ দিন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে সরকারি অফিস। কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। এছাড়া আগামী ৩ দিন বন্ধ থাকবে সমস্ত নির্মাণকাজও। এমনই কয়েকটি পদক্ষেপের মধ্যে দিয়ে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানালেন কেজরিওয়াল।বিস্তারিত পড়ুন