বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিরপুরে পতাকা উড়ানোর কারণ জানাল পাকিস্তান

ছয় বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে আসতে না আসতেই বিতর্ক সৃষ্টি করেছে তারা। সোমবার (১৫ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে প্রথম দিনের মতো অনুশীলন করে সফরকারীরা। তবে অনুশীলন ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে তাদের বিতর্কিত পতাকা উত্তোলন ইস্যু।

দেশের শীর্ষ মিডিয়া হাউস সময় নিউজ পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করার বিষয়টি নিয়ে সর্বপ্রথম প্রশ্ন তুলেছিল। এছাড়া বিশেষজ্ঞদের মতামতও প্রচার করা হয়। এরপরই যেন নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের পতাকা উত্তোলন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ জানান অনেকে। দেশটি যখন পাকিস্তান এবং সামনে যেহেতু লাল-সবুজের বিজয়ের মাস, আর তাই আলোচনার মাত্রা ছাড়াল বহুগুণে। তবে কেউ কেউ আবার এর সপক্ষেও যুক্তি দেখাচ্ছেন। এমন পরিস্থিতিতেই গণমাধ্যমকে আনুষ্ঠানিক বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট দল।

তাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের হেড কোচ হিসেবে সাকলায়েন মুশতাক দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় দলে পতাকা লাগানোর প্রচলন শুরু হয়েছে। সর্বপ্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে এটি চালু হয়েছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তা অনুসরণ করা হয়েছে।

নিরাপত্তার শঙ্কা থাকায় নিউজিল্যান্ড দল পাকিস্তান সফরে এসেও সেবার কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গিয়েছিল। এরপর ইংল্যান্ড ক্রিকেট দলও পাকিস্তান সফর বাতিল করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাকলায়েন মুশতাক এর আগে ন্যাশনাল হাই পারফরম্যান্স ইউনিটের (এনএইচপিসি) ক্যাম্পেও এমন করেছিলেন। এ ছাড়া পতাকার প্রচলন চালু রেখেছিলেন অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করার সময়ও।

পাকিস্তানের হেড কোচ পতাকা উড়াতেই পারেন, তবে মাঠে খেলা চলাকালে ছাড়া পতাকা উত্তোলন করতে হলে অবশ্যই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডের অনুমতি নেওয়া প্রয়োজন। এছাড়া অনুমতি ছাড়া নেটে প্র্যাকটিসের সময় পাকিস্তানের পতাকা ওড়ানো বাংলাদেশে নিয়ম বহির্ভূত। এটা ১৯৮০ সালের মতো বিতর্ক সৃষ্টি করার বিষয়। তাদের কর্মকর্তারা বিসিবিকে না জানিয়েই কাজটি করেছে।

এর আগে পতাকা ইস্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সময় নিউজকে বলেছিলেন, পাকিস্তানীদের এ ঔদ্ধত্যের কারণও আছে। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল; জামায়াত ইসলামী এবং তাদের সহযোগীরা এখনও আছে। তরুণদের মধ্যে তাদের একটা বিরাট প্রভাব আছে। পাকিস্তানের প্রেম আছে। সুতরাং আমি মনে করি, পাকিস্তানকে এ ব্যাপারে কোয়েশ্চেন করতে হবে, কৈফিয়ত চাইতে হবে এবং তাদের এই ঔদ্ধত্যের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। না হলে তাদের ক্রিকেট টিমের এই দেশে খেলবার কোনো দরকার নেই।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও বিসিবির সাবেক পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মাদ আলমগীর বলেন, বিশ্বকাপের সময় তারা কিন্তু তাদের পতাকা উড়িয়ে অনুশীলন করেছিল। এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করা এটা কিন্তু আমাদের অনেকের সেন্টিমেন্টের বিষয় আছে। পাকিস্তানের জাতীয় পতাকা আমাদের দেশে বা স্টেডিয়ামগুলোতে উড়বে আর আমরা স্বাধীন দেশের মানুষ মেনে নেব সেটা কিন্তু আমরা কেউই কামনা করি না। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এ বিষয়ে আরও সতর্ক হবে বলে মনে করি।

আইসিসির নিয়মানুসারে কোনো ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা উড়তেই পারে। তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনুশীলনেই সেটা কেন উড়াতে হবে! তাদের এমন দৃশ্যে যেন চক্ষু চড়কগাছ সবার। গেল ২১ বছর ঘরের মাঠে আইসিসির সব দলকেই আতিথ্য দিয়েছে বাংলাদেশ। এমন দৃশ্য হয়ত দেখা যায়নি এর আগে।
তথ্যসূত্র: সময় টিভি সংবাদ

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন