Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন : ফখরুলকে কাদের

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্ত চিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তচিন্তা মানে তো গুজব-অপপ্রচার চালানো নয়। তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে আরও বলেন, সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা? ‘আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখনবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের নৌকার প্রার্থীদের পক্ষে ছাত্রলীগের মোটর শোভাযাত্রা

সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদীর নেতৃত্বে সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবানে বৃহষ্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। সেসময় নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। ছাত্রলীগ নেতা অনিক মেহেদী জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর পৃষ্ঠপোষকতায় মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা মনোনীতবিস্তারিত পড়ুন
বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, টুইটে ঘোষণা

বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইট করে নিজেই ঘোষণা করলেন এ কথা। চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হন। তার পর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার। দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রীরবিস্তারিত পড়ুন
প্রতিদিন কুরআন পড়ছি : ইসলামের প্রতি আকৃষ্ট হেইডেন

পাকিস্তান দলের সঙ্গে এ মুহূর্তে বিশ্বকাপ মিশনে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন দলটির ব্যাটিং পরামর্শক হেইডেন। বাবর-রিজওয়ান-ফখরদের সংস্পর্শে এসে ইসলামে ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন হেইডেন। বাবর আজমদের জামাতে নামাজ আদায় এ অসি কিংবদন্তিকে অভিভূত করেছে। ইসলামকে জানায় কৌতূহলী করে তুলেছে। আর তাকে এ ব্যাপারে সহায়তা করছেন পাকিস্তান বর্তমান দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। হেইডেনকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি। তাকে ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহারও দিয়েছেন রিজওয়ান। আর হেইডেনওবিস্তারিত পড়ুন
নামাজ পাকিস্তানের ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করেছে: ম্যাথু হেইডেন

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ের রেকর্ড নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল। পাকিস্তান দলের এমন দুর্দান্ত সাফল্যের পেছন রয়েছে ইসলাম ধর্মের নিয়ম রীতি মানা। ধর্মের কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেন। হেইডেন বলেন, ‘পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান নিজেদের দিনে যে কোনো সেরা দলকে হারাতে সক্ষম। এই ছেলেরা কতটা নিরপেক্ষ (সৌহার্দ-সম্প্রীতি) এবং নম্র তাবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে প্যারিস। ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরকালে এসব চুক্তি সই হয়। ফ্রা ন্সের আমন্ত্রণে বর্তমানে প্যারিস আছে শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, প্যারিস যে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে তার মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলপমেন্ট (এএফডি) মহামারি মোকাবিলায় আর্থিক সহায়তারবিস্তারিত পড়ুন
হাসপাতালে বকশিশের জন্য অক্সিজেন মাস্ক খুলে নেয়া কর্মচারী গ্রেফতার

পঞ্চাশ টাকা বকশিস কম দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে স্কুলছাত্রকে হত্যায় জড়িত আসাদুজ্জামান মীর ধলু (৪০) নামের সেই কর্মচারীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের খন্ডকালীন এ কর্মচারিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার আবদুল্লাহপুর থেকে গ্রেফতার করে র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর একটি দল। কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় সংবাদ সম্মেলনে ঘটনার ব্যাপারে বিস্তারিত বলা হবে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান,বিস্তারিত পড়ুন
রেইনট্রি হোটেলে তরুণী ধর্ষণ, পাঁচ আসামি খালাস

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন তিনি। এ রায় ঘিরে আদালত পাড়ায় নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা। অর্ধশত পুলিশ সদস্যকে মোতায়েন থাকতে দেখা গেছে আদালতের আশপাশে। গত ১২ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারকবিস্তারিত পড়ুন
মিমের হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে, ব্যাংক কর্মকর্তা

জন্মদিনেই বাগদান সারলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বুধবার ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করে এ খবর দেন তিনি। ছবি পোস্ট করলেও হবু স্বামীর নাম-পরিচয় সেভাবে তুলে ধরেননি মিম। শুধু জানিয়েছেন, ছয় বছরের প্রেমের সফল পরিণতি দিতে যাচ্ছেন তারা। মিমের সেই পোস্টের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়। মিমের এই হবু স্বামী কে? তা জানতে কৌতূহলী হয়ে ওঠেন ভক্ত-অনুরাগীরা। এ বিষয়ে বিশদ না জানালেও গণমাধ্যম কর্মীদের এ নায়িকারবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ার সোনাখালী হাইস্কুলে বিদায় সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এসএসসি পরীক্ষার্থীদের এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস মমতাজ বেগম। মমতাজ বেগম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত ইউপি চেয়ারম্যান তোতাম্বর হোসেনের সহধর্মিণী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্যবিস্তারিত পড়ুন

