বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে প্যারিস।

ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরকালে এসব চুক্তি সই হয়। ফ্রা

ন্সের আমন্ত্রণে বর্তমানে প্যারিস আছে শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, প্যারিস যে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে তার মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলপমেন্ট (এএফডি) মহামারি মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো। তিনি জানান, প্রকল্পটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং কার্যক্রম এখন চলছে।

ইআরডি সচিব জানান, নতুন ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা নিয়ে বাংলাদেশকে এএফডির দেওয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়ালো। এর আগেও সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এএফডি’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ।
প্যারিসে চুক্তি স্বাক্ষরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে দীর্ঘদিন ধরে বয়ে চলা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে জোরালোভাবে থাকার আশ্বাস দেয় ফ্রান্স। স্থানীয় সময় বুধবার প্যারিস সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশ যে দাবি করে আসছে তাতে জোরালো সমর্থন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেছেন, আমরা সিরিয়াসলি আপনাদের সঙ্গে থাকব এবং রোহিঙ্গা সঙ্কটের যেন সমাধান হয়, সেজন্য আমরা জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে সেখানে ভূমিকা রাখব।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর