সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনিতে ২ দিনের কৃষক প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে জিকেবিএসপি প্রকল্পের আওতায় দু’দিনের কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক আলহাজ্ব নূরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিঃ উপ পরিচালক (পিপি) এস এম খালেক সাইফুল্লাহ ও জেলা বীজ প্রত্যায়ন অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ কৃষি দপ্তরের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন

আশাশুনি কুল্যার ৭ ও ৮নং ওয়ার্ডে কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ওয়ার্ড কৃষকলীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী। ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব রবিউল ইসলাম বাদশার পরিচালনায় সম্মেলনে ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। দিদারুল ইসলামকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে পাউবোর জায়গা দখলের অভিযোগ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের গলঘেসিয়া নদীর সুইচগেট সংলগ্ন বেড়িবাঁধের পাশে পাউবোর জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ শেখ ওই ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। বুধবার (২৭ অক্টোবর) বিকালে সরজমিনে দেখা যায় কালিকাপুর মৌজার গলঘেসিয়া নদীর সইচগেট সংলগ্ন পাউবোর ভেড়িবাঁধের গা ঘেসেই নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি। বাড়িটি নির্মাণ করছেন কালিকাপুর গ্রামের সুরত আলী শেখের পুত্র আব্দুর রশিদ শেখ। পানি উন্নয়নবিস্তারিত পড়ুন

বুলেটে ঢাকা-সাতক্ষীরা, চমকপ্রদ সুবিধার সাথে কোরআনের হাফেজ যাত্রীর টিকিট ফ্রি

ঢাকা-সাতক্ষীরা রুটে উদ্বোধন করা হয়েছে দ্রুত ও নিরাপদ যাত্রীবাহী পরিবহন এমআর বুলেট। এমআর পরিবহনে নতুন সংযোজন এমআর সিলিপার কোচের পর এবার এমআর বুলেট উদ্বোধন করা হয়েছে। পরিবহণ জগতে এমআর বিজনেস গ্রুপ এমআর বুলেট উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সঙ্গীতা মোড় সংলগ্ন এম আর কাউন্টারে ফিতা কেটে বুলেট বাস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদবিস্তারিত পড়ুন

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন তালার কৃষকরা

সাতক্ষীরার তালায় উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের শিম। আগাম শিমের ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষকরা। এ শিমের আবাদ কৃষকদের কাছে আইরেট শিম চাষ নামে পরিচিত। তালা উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে সরজমিনে দেখা যায়, বেসরকারি এনজিও উন্নয়ন প্রচেষ্টার কারিগরী সহায়তায় নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনে কেরালা জাতীয় শিম চাষ করা হচ্ছে। এছাড়া ঘেরের আইল এবং রাস্তার দু’ধারে শিম গাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লকলক করছে সিমের শীষ। আর শীষেবিস্তারিত পড়ুন

দলীয় মনোনয়ন গ্রহণ করলেন দেবহাটার নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থীরা। উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলামের নিকট থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

তালায় ছাত্রলীগের ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মিলন কুমার রায়কে সভাপতি ও ফারদীন এহসান দ্বীপকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভাপতি মিলন কুমার রায়, সহ-সভাপতি মো.সাইফুদ্দীন আজাদ (সবুজ), মঈনুল ইসলাম, শেখ ফাহিম কার্জন,ফরিদ হাসান জুয়েল, মেহেদী হাসান সোহাগ, গোপীনাথ শীল,বিস্তারিত পড়ুন

সম্প্রীতির পরিবেশ নিশ্চিতে সব কিছু করবে সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা চলাকালীন বিভিন্ন অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ করে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে। এসব জঘন্য কর্মে জড়িত ব্যক্তিদের অনেককেই ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং দ্রুত এদের বিচারের ব্যবস্থা করা হবে। দেশের সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব কিছু করবে।বিস্তারিত পড়ুন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে কলারোয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ধর্ম যার যার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ। সুতরাং মানুষ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িকবিস্তারিত পড়ুন

সদ্যঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে পদত্যাগ করলেন কয়েক নেতা

সদ্য ঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ওই কমিটির কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যঘোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন ও মোতাহার হোসেন। তারা জানান, ‘ত্যাগীদের মূল্যায়ন না করায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১জন যুগ্ম আহ্বায়ক ও সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরা যৌথভাবে পদত্যাগপত্র কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষবিস্তারিত পড়ুন