সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

২০ টাকা মূল্যের এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা করে বিক্রির অভিযোগে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত এক খুচরা ঔষুধ ব্যবাসায়ীকে আর্থিক জরিমানা করেছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রজবাকসা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, ব্রজবাকসা বাজারের খুচরা ঔষুধ ব্যবসায়ী নাপা সিরাপ (সর্দি, জ্বর, ব্যথা, যন্ত্রনার ঔষুধ) নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন মূল্যে বিক্রিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়ায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদল। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন। উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্ব অনুষ্ঠাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ ও সমন্বয় করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সালাহউদ্দীনবিস্তারিত পড়ুন

বেনাপোলে দুধের ড্রামে মিললো ফেনসিডিল, আটক-১

যশোরের বেনাপোলে দুধের ড্রামে ভরে ফেনসিডিল পাচারের সময় জাকারিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার সময় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়ার দাদপুর গ্রামের মোকাদ্দেশ মোল্যা ছেলে। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্য ছিল পুলিশের কাছে, এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ সংগীয় অফিসার নিয়ে কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনেবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক মতবিনিময়

তালায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও দায়িত্বশীল নাগরিক হিসেবে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা থানা পুলিশের ৭নং বিট, খলিলনগর ইউনিয়ন পুলিশ জনগুরুত্বপূর্ন এই সভার আয়োজন করেন। বুধবার বিকাল ৫টায় উপজেলা খলিলনগর ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। এসআই আবু কাউছার এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা! আহত-১০

সাতক্ষীরা সদরের বৈকারীতে আওয়ামী লীগের নেতা ও নৌকা প্রতিকের কর্মী-সমর্থকদের উপর জামাত-শিবিরের বর্বর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে বৈকারী ইউনিয়নের কয়ারপাড়া নামকস্থানে এই হামলার ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, বৈকারী বিজিবি ক্যাম্পের পাশে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান অসলে’র নির্বাচনী পথসভার কর্মসূচিতে যোগদানের জন্য নৌকার কর্মী-সমর্থকরা ২০/৩০ টি মোটরসাইকেল যোগে কাথন্ডা বাজার থেকে কয়ারপাড়ায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে স্বেচ্ছাসেবকদলের কমিটি দেয়ায় শুভেচ্ছা মিছিল

আশাশুনি স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমদ মানিক ও ভারপ্রাপ্ত সেক্রেটারী সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে একটি শুভেচ্ছা মিছিল গ্রামীণ টাওয়ার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হয়ে আশাশুনি-ঘোলা সড়কে গ্রামীণফোন টাওয়ার এলাকায় পথসভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন। যুগ্ম-আহ্বায়ক স.ম আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলাবিস্তারিত পড়ুন

আরো ৩৫ লাখ ফাইজার টিকা বাংলাদেশকে অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে ফাইজারের ৩৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এই টিকা ১২ বছর ও তদূর্ধ্বদের দেয়া হবে। বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও ৩৫ লাখ ফাইজারের টিকা পাচ্ছে বাংলাদেশ। বিজ্ঞপ্তিত বলা হয়েছে, এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকা অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারেরবিস্তারিত পড়ুন

২০২২ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হচ্ছে না

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না। আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে, তা পরে জানানো হবে। মন্ত্রী আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যাবিস্তারিত পড়ুন

ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি গঠন

রো রো ফেরি শাহ আমানতের দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনারোধকল্পে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের নিকট রিপোর্ট দিতে বলা হয়েছে। বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ফেরিটি ভিড়ার পর এক পর্যায়ে কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদকে কমিটির আহ্বায়ক এবং বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মোঃ রাশেদুল ইসলামকেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালিগঞ্জের নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেডের উদ্যোগে এবং বালিয়াডাঙ্গা সুন্নী যুব ফোরার্ম এর সার্বিক সহযোগিতায় বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দিনভর ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি পরিচালিত হয় বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠের দক্ষিণ পাশে গ্রাম্য ডাক্তার সালাউদ্দিন এর চেম্বারে। এ সময় স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ মোঃ নাইমুল ইসলাম (এম. বি. বি.এস (ঢাবি) পিজিটি (মেডিসিন) সি. সি. ডি (বারডেম) ডি ও সি ডায়াবেটিস ও মেডিসিন অভিজ্ঞ)। ক্যাম্পেবিস্তারিত পড়ুন