বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা! আহত-১০

সাতক্ষীরা সদরের বৈকারীতে আওয়ামী লীগের নেতা ও নৌকা প্রতিকের কর্মী-সমর্থকদের উপর জামাত-শিবিরের বর্বর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে বৈকারী ইউনিয়নের কয়ারপাড়া নামকস্থানে এই হামলার ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বৈকারী বিজিবি ক্যাম্পের পাশে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান অসলে’র নির্বাচনী পথসভার কর্মসূচিতে যোগদানের জন্য নৌকার কর্মী-সমর্থকরা ২০/৩০ টি মোটরসাইকেল যোগে কাথন্ডা বাজার থেকে কয়ারপাড়ায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা অপর দিক থেকে পিকআপে করে আসা স্বতন্ত্রপ্রার্থী ও জামাতের আমির জালাল উদ্দীন এবং বিদ্রোহী প্রার্থী মোস্তফার (তরুণলীগ) নেতৃত্বে এলাকার চিহ্নিত রাজাকার যুদ্ধাপরাধী মামলার আসামী জহুরুল ইসলাম টিক্কা খানের ভাগ্নে হাসানুজ্জামান ওরফে মেঝ খোকাসহ অনেকে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।

এসময় বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের বড় ছেলে সদর উপজেলা যুবলীগের নেতা ইনজামামুল হক ইনজা, ছোট ছেলে হৃদয়, দলীয় কর্মী লাল মোহন সরকার, ইয়াছিন আলী, হাসিবুল ইসলাম সেলিম সহ ১০/১২ জন গুরুত্বর আহত হয়।

একই সময় ঘটনাস্থলের সন্নিকটে অবস্থানরত সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ধাওয়া দিলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় চেয়ারম্যান পুত্র ইনজামামুল হক ইনজা, হৃদয়, দলীয় কর্মী লাল মোহন, ইয়াসিন আলী, সেলিমসহ আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।

এদিকে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলে জানান, কয়ারপাড়ায় তার কর্মী-সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা চালানোর আধাঘন্টা পরে বৈকারী তার বাড়িতেও হামলা ও ভাংচুর চালানো হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী মুনছুর, শিমুল, শাহিন ও ভুট্টোর নেতৃত্বে আমার বাড়িতে দ্বিতীয় দফায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি উক্ত ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বব দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার