Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে’

স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১০ অক্টোবর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ ভ্যাকসিন ও সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চারদিন আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। তারা সংক্রমণরোধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর) ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে। তিনিবিস্তারিত পড়ুন
‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার করবো’

সমালোচকদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টক, মিষ্টি, ঝালের মিশেলে অনেকে অনেক সময় কথা বলেন, তবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার করবো। রোববার (১০ অক্টোবর) পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র পারমাণবিক চুল্লিপাত্র (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল-আরএনপিপি) স্থাপন কাজের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশটিকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সমাপনী উপলক্ষে শিশু একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “শিশু জন্য বিনিয়োাগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিশু একাডেমী’র আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
‘মৃত্যুপথযাত্রী গণতন্ত্রকে স্বাভাবিক জীবনে ফেরানো একান্ত অপরিহার্য’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন। একক ডাক্তারের পক্ষে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব নয়। এক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠনের কোনো বিকল্প নেই। মৃত্যুপথযাত্রী গণতন্ত্রকে স্বাভাবিক জীবনে ফেরানো একান্ত অপরিহার্য। রোববার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গণতন্ত্রহীন নির্বাচন চাই কি না! গত ৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদাহ ইউপির নৌকার প্রার্থীকে শুভেচ্ছা

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বাশদহা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি মাস্টার মফিজুর রহমান। রবিবার দুপুর আড়াইটায় ঢাকা হতে মাস্টার মফিজুর রহমান ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে পৌঁছালে হাজারো জনতা আবেগে আপ্লুত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মাস্টার মফিজুর বলেন, এ প্রাথমিক বিজয় আপনাদের জনগণের।
প্রকৃত সংবাদকর্মীদের সাতক্ষীরা প্রেসক্লাবে সদস্যভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

‘অপেশাদার নয়, পেশাদার সংবাদকর্মীবান্ধব হোক’-এই শ্লোগানকে সামনে রেখে প্রকৃত সংবাদকর্মীদের প্রেসক্লাবে সদস্যভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর ২০২১) সকাল ১১ টায় শহরের নিউ মার্কেট মোড়স্থ স. ম. আলাউদ্দিন চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রগতিশীল সংবাদকর্মীবৃন্দের পক্ষে এ দাবী জানান সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মো. বায়েজীদ হাসান, মো. আশিক সরদার, মো. আহাজউদ্দিন সুমন, মো. নুর ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিতবিস্তারিত পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা

কলারোয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান এর অনুমতিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ শিরোনামে স্থানীয় কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা। রবিবার (১০ অক্টোবর) প্রেসক্লাবের উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে লিখিত এক প্রতিবাদী লিপি দিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহেল রানা। প্রতিবাদলিপিতে তিনি জানিয়েছেন, ‘ওই ঘটনায় আমার অনুমতির বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে আমি মাংস বিক্রির অনুমতি দেইনি। গরুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেবিস্তারিত পড়ুন
আশাশুনির এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে মামলা

আশাশুনির বড়দল ইউনিয়নের বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাম সাইক্লোন শেল্টার) এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার এ ব্যাপারে ১ম শ্রেণির শিক্ষার্থীর পিতা বাদী হয়ে আশাশুনি থানায় প্রধান শিক্ষক রাহাজ্জাহানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন (১০) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ১ম শ্রেণির ছাত্রী স্কুলে গেলে প্রধান শিক্ষক শিশুটিকে নিয়ে স্কুলের ছাদে যায়। সেখানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের ১৩ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

সাতক্ষীরা সদরের উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তারা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়। প্রার্থীরা হলেন বাঁশদহ ইউনিয়নে মফিজুর রহমান, কুশখালী ইউনিয়নে তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়নে আসাদুজ্জামান অসলে, ঘোনা ইউনিয়নে ফজলুর রহমান, শিবপুর ইউনিয়নে শওকত আলী, ভোমরা ইউনিয়নেবিস্তারিত পড়ুন
নিবার্চনী হাওয়া বইছে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে

সময় ঘনিয়ে এসেছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গায় নিবার্চনী হাওয়া বইতে শুরু করেছে। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে কুশোডাঙ্গা ইউপিতে নির্বাচনী আমেজে ভরপুর হয়ে উঠেছে। চলছে গ্রামীণ জনপদে ভোটারদের সাথে প্রার্থীদের কুশল বিনিময় আর দোয়া চাওয়ার হিড়িক। চায়ের দোকানে কিংবা পাড়া মহল্লায় এবার আগামী দিনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। নড়ে চড়ে উঠেছে চেয়ারম্যান ও মেম্বার পদের সম্ভাব্য প্রার্থীরা। অনেকে আগাম প্রচারণা শুরু করেবিস্তারিত পড়ুন

