সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সনাতন-ইসকন দ্বন্দ্ব: ঠাকুরগাঁওয়ে মন্দির ও আশপাশে ১৪৪ ধারা

সনাতন ধর্মালম্বী ও ইসকন অনুসারীদের দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁওয়ে মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ছয়টা থেকে সদর উপজেলার আউলিয়াপুর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরকে কেন্দ্র করে দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদরের আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যেবিস্তারিত পড়ুন

বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা!

নোয়াখালীর চাটখিল উপজেলায় বর পছন্দ না হওয়ায় পলি আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদারবাড়িতে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত পালি আক্তার (২১) উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী। নিহত পলির পরিবার সূত্র জানায়, পারিবারিকভাবে ৪ অক্টোবর একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়েরবিস্তারিত পড়ুন

প্রেমিকার ‌বি‌য়ের দিন প্রেমিকের বিষ পান

প্রেমিকার অন্যত্র বিয়ের দিন প্রেমিকার বাড়িতে উপস্থিত হয়ে বিষ পান করেছে এক প্রেমিক। ময়মন‌সিং‌হের ইশ্বরগ‌ঞ্জে রবিবার এমন ঘটনা ঘটে। ঘটনার পর পরিবারের লোকজন প্রেমিক আহসান (২৩)কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে প্রেমিক আহসান‌ ময়মন‌সিংহ মে‌ডেকেল কলেজ হাসপাতালের ১৪ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন। আহসান ইশ্বরগ‌ঞ্জের জা‌টিয়া ইউ‌নিয়‌নের বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূইয়ার ছেলে। এ‌দি‌কে এমন ঘটনাই রবিবার সন্ধ্যার পর কন্যার বাবা বিয়ের অনুষ্ঠান শিথিল রেখে সাধাসিধে ভাবে মেয়েকে বরেরবিস্তারিত পড়ুন

জলবায়ু সুরক্ষা প্রকল্প উপস্থাপনে প্রথম রানার-আপ সাতক্ষীরার শাহিন আলম

ইয়ুথ ক্লাইমেট হ্যাকথন প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সাতক্ষীরার তরুণ জলবায়ু আন্দোলন কর্মী এস এম শাহিন আলম। গেল রোববার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে শাহিন আলমের হাতে প্রথম রানার-আপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি। ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফোন ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ায় থানায় অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় এক মোবাইল ফোন ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় সোমবার (১১ অক্টোবর) ওই মোবাইল ফোন ব্যবসায়ী বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বিশ্বাস মার্কেটের মোবাইল সার্কিট হাউজ এর প্রোঃ সাইফুল্লাহ দফাদার (৩৫) ১০অক্টোবর রোববার রাত ৯টার দিকে উপজেলার দলইপুর গ্রামে বাপ্পির দোকানে সামনে যায়। এসময় ওই গ্রামের ইমরান সরদারকে পেয়ে তার সাথে ব্যবসায়ীক টাকা পয়সা লেনদেনের বিষয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা

সাতক্ষীরায় রোববার দিনভর র‌্যাব এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত। সকাল ১১টায় শুরু হওয়া র‌্যাব এর অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের এস্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনস্পেকটর রবিন্দ্র নাথ সরকার। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই এর প্রতিনিধি সাফায়েত হোসেনসহ র‌্যাবের সদস্যরা। অভিযানের শুরুতে পাটকেলঘাটা বলফিল্ডবিস্তারিত পড়ুন

কলারোয়া সিংগা হাইস্কুলে যোগাযোগ দক্ষতা উন্নয়নকরণ ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে যোগাযোগ দক্ষতা উন্নয়নকরণ ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কলারোয়া ডিবেটিং ক্লাবের আয়োজনে রবিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে স্কুলের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ আবির আহম্মেদ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক সাংবাদিকবিস্তারিত পড়ুন

সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ কলারোয়া বিএনপির

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে কলারোয়া বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১০ অক্টোবর) সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিবাদলিপিতে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে- ‘গত ৯ অক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলোয় ‘৪০ লাখ টাকা হাতিয়ে নিলেন কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, আক্তারুল ইসলামের সঙ্গেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ওএমএস’র চাল নিতে নিন্ম আয়ের মানুষের দীর্ঘ লাইন, ভিড় সামলাতে হিমশিম

বর্তমান বাজারে চাল ও আটার দাম বৃদ্ধি পাওয়ায় নিন্ম আয়ের মানুষেরা ভিড় করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) এর ডিলারের ঘরে। ২০০ মানুষের মাঝে বিতরণ করার কথা থাকলেও লাইনে দাড়াচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ। আর এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে (ওএমএস) এর ডিলারদের। ক্রেতাদের দাবী পরিমান বৃদ্ধি করা হোক। পরিমান বৃদ্ধি করা না হলে অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ফিরেবিস্তারিত পড়ুন

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল পাচ্ছে কত টাকা? যদিও কোন দল কত পাচ্ছে, সেটি আগাম বলে দেওয়া যাচ্ছে না। তবে কেমন পারফরম্যান্সে কেমন পুরস্কার, সেই ঘোষণা অর্থাৎ প্রাইজমানির আদ্যোপান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার আইসিসি প্রাইজমানির অংক ঘোষণা করেছে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক। বিশ্বকাপে অংশ নিতেবিস্তারিত পড়ুন