শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু সুরক্ষা প্রকল্প উপস্থাপনে প্রথম রানার-আপ সাতক্ষীরার শাহিন আলম

ইয়ুথ ক্লাইমেট হ্যাকথন প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সাতক্ষীরার তরুণ জলবায়ু আন্দোলন কর্মী এস এম শাহিন আলম। গেল রোববার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে শাহিন আলমের হাতে প্রথম রানার-আপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি।

ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুরের সঞ্চালনা ও কক্সবাজার আঞ্চলিক প্রধান খালেদা বেগমের সভাপতিত্বে প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করেন ইপসার হেড অব রেসপন্স শহিদুল ইসলাম ও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান।

প্রতিযোগিতায় জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের উদ্যোগ নিয়ে ৬৫ জন প্রতিযোগী তাদের পরিকল্পনা জমা দেন। প্রাথমিক বিচার কার্য শেষে ১২ জন তরুণ জলবায়ু কর্মী ফাইনাল রাউন্ডে তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পায়।

ফাইনাল রাউন্ডে প্রথম হয়েছেন চট্টগ্রামের মিনা আক্তার, প্রথম রানার-আপ হয়েছে সাতক্ষীরার এস এম শাহিন আলম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন কক্সবাজারের জিমরান মোহাম্মাদ সায়েক।

প্রতিযোগিতায় সাতক্ষীরার তরুণ জলবায়ু কর্মী এস এম শাহিন আলম সুন্দরবন উপকূলের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সমস্যা, সমাধান ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় মুন্ডা যুবদের নেতৃত্ব বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করেন।

শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেটের জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ