শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ কলারোয়া বিএনপির

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে কলারোয়া বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (১০ অক্টোবর) সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিবাদলিপিতে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে- ‘গত ৯ অক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলোয় ‘৪০ লাখ টাকা হাতিয়ে নিলেন কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, আক্তারুল ইসলামের সঙ্গে হাতাহাতি’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত। এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদটি প্রকাশ করিয়েছেন।
উল্লেখ্য যে, এ ধরণের কোন ঘটনা আদৌ ঘটেনি এবং ঘটার কোন প্রশ্নই উঠে না। জনাব হাবিবুল ইসলাম হাবিব দক্ষিনবঙ্গের জাতীয়তাবাদী শক্তির একজন অবিসংবাদিত নেতা। তিনি ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে দলকে সুসংগঠিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

প্রতিবাদলিপিতে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষে কয়েকজন স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, ২০০২ সালে কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় চলতি বছরে আদালতের রায়ে প্রধান আসামি হিসেবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে অন্তরীণ আছেন। গত শনিবার তাকে সাতক্ষীরা কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ