সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি ইসরায়েলের আদালতের

বিতর্ক থাকা সত্ত্বেও ইসরায়েলের আদালত এবার জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে। বুধবার বিতর্কিত ও ঐতিহাসিক এ রায় দেন জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম। এরপর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর মিডলইস্ট আইয়ের। রায়ে বলা হয়েছে, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না। এদিকে, ১৯৪৮ সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করে আসা জর্ডান এইবিস্তারিত পড়ুন

প্রসঙ্গ; চাঁদের জমির মালিকানা

প্রসঙ্গ; চাঁদের জমির মালিকানা নাজমুল হক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, মঙ্গলগ্রহ ও চাঁদে জমি ক্রয় করা জমির কাগজপত্র, পর্চা এবং জমির নিশানা সংবলিত দলিল ক্রেতারা পেয়েছেন। মাত্র ৫৫ মার্কিন ডলারের বিনিময়ে চাঁদে ১ একর জমি কিনেছেন। আর মঙ্গলগ্রহে ৪৫ ডলার দিয়ে। ‘লুনার অ্যাম্বাসি (চান্দ্র দূতাবাস)’ এর মালিক ডেনিস হোপের কাছ থেকে এই জমি ক্রয় করেন তারা। কিছুদিন আগে জমি কেনার আগ্রহ প্রকাশ করে সাতক্ষীরার দুই বন্ধু সেখানে চিঠি লিখেছিলেন এবংবিস্তারিত পড়ুন

র‌্যাব সদস্যের হাতে লাঞ্ছিত যবিপ্রবির সহকারী রেজিস্ট্রার

ঢাকার মোহাম্মদপুরে রেস্ট হাউজে র‌্যাব-১ এ কর্মরত পরিদর্শক সুভাষ চন্দ্র সরকারের হাতে লাঞ্ছিত হয়েছেন হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সম্পত্তি শাখার সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলী। লাঞ্ছনার প্রতিকার চেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন। একইসঙ্গে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করেছেন সাধারণ ডায়েরি (জিডি)। সাধারণ ডায়েরিতে (জিডির নম্বর-৩৮৩) এস এম হাসান আলী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় নির্দেশনা মোতাবেক নতুনভাবে ঢাকাস্থ রেস্ট হাউস কাম লিয়াজোঁ অফিস হিসাবে ভাড়াকৃত ফ্ল্যাট ৬-বিবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে অগ্নিদগ্ধ সেই ৮ বছরের শিশুর মৃত্যু

অবশেষে নিষ্ঠুর পৃথিবীকে ধিক্কার জানিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো সাতক্ষীরার কালিগঞ্জে নলতার অগ্নিদগ্ধ সেই ৮ বছর বয়সী নাজমুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এছাড়া নানী ফতেমা বেগম’র (৫২) অবস্থাও আশঙ্খাজনক বলে জানা গেছে। নিহতের নানা উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে আব্দুর সাত্তার সরদার (৬২) জানান, গত ৭/ ৮ মাস পূর্বে উপজেলার ভাঙানমারি এলাকার নওয়াববিস্তারিত পড়ুন

বিশ্ব শিশু অধিকার সপ্তাহে সেবা প্রদানকারীদের সাথে ডায়ালগ

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্ণারে ০৫ অক্টোবর ২০২১ তারিখে সকাল ১০ টায় শিশু এবং সেবা প্রদানকারীদের সাথে ডায়ালগ অনুষ্ঠিত হয়। উক্ত ডায়লগে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার সেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের পক্ষে একাডেমিক সুপারভাইজার এবং সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে দুর্গোৎসব উপলক্ষে গ্রামপুলিশদের সাথে ওসির মতবিনিময়

আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গ্রাম পুলিশদের দিকনির্দেশনা দিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বুধবার দুপুরে থানা চত্বরে উপজেলার সকল দফাদার ও গ্রামপুলিশদের আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, এসআই সেলিম জাহাঙ্গীর, আজিজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশবৃন্দ।

শতভাগ পদোন্নতির দাবিতে পিটিআই ইন্সট্রাক্টরদের স্মারকলিপি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘গেজেটেড অফিসার ও নন গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা-২০২১ (প্রস্তাবিত)’ এর যৌক্তিক সংশোধনসহ পিটিআই’তে প্রকল্পে নিয়োগপ্রাপ্ত ইউআরসি ইন্সট্রাক্টরদের অনুপ্রবেশ বন্ধ করে পিটিআই ইন্সট্রাক্টরদের সহকারী সুপারিনটেনডেন্ট পদে শতভাগ পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। এছাড়া স্মারকলিপিতে একাডেমিক অচলাবস্থা নিরসনের জন্য সকল শূন্যপদে ইন্সট্রাক্টর নিয়োগ প্রদান ও ড.কুদরত-ই-খুদা কমিশনের সুপারিশের আলোকে পিটিআই’কে কলেজের মর্যাদা প্রদানসহ যথাযোগ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করার দাবি পেশ করা হয়। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ পিটিআইবিস্তারিত পড়ুন

দাম বৃদ্ধিতে চরম বিপাকে রাজগঞ্জের গ্যাস ব্যবহারকারিরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এলপি গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ব্যাবহারকারিরা চরম বিপাকে পড়েছে। গ্যাস ব্যবহারকারিরা বলছেন- দফায় দফায় দাম বাড়ছে গ্যাসের। এতে আমরা চরম বিপাকে রয়েছি। এদিকে রাজগঞ্জ এলাকার নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলছেন- সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকার কারণে দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ছে। ফলে চরম ভোগান্তিতে গ্যাস ব্যবহারকারিরা। রাজগঞ্জ বাজারের গ্যাস ব্যবসায়ীরা জানান- সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম বাড়তে বাড়তে বর্তমান ১২০০ টাকায় দাড়িয়েছে। গ্যাসেরবিস্তারিত পড়ুন

বিচিত্র প্রজাতির মাছের সমাহার যবিপ্রবির ‘অ্যাকুয়াটিক বায়োডায়ভার্সিটি মিউজিয়াম’

সহজেই মাছের সঙ্গে পরিচিতি, বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় সব স্বাদু পানির মাছ ও সামুদ্রিক মাছ এবং অন্যান্য জলজ প্রাণি সংরক্ষণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা উন্নয়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তৈরি করা হয়েছে ‘অ্যাকুয়াটিক বায়োডায়ভার্সিটি মিউজিয়াম’। মিউজিয়ামটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সংরক্ষিত কোনোটির রং বাদামি, কোনোটি আবার হলদেটে, কোনো জারে মাছগুলো কালচে হয়ে আছে। ‘অ্যাকুয়াটিক বায়োডায়ভার্সিটি মিউজিয়াম’-এর থরে থরে সাজানো বিভিন্ন আকৃতি ও রঙের বিচিত্র সব মাছের সমাহার। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

মহনবীর (সা.) জীবনের আজ অন্যতম একটি দিন। এদিনটি বিশেষ তাৎপর্যময়। আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি পালন করা হবে। নবীর আশেকীনরা বিশেষভাবে দিনটি উদযাপন করবেন। রাসূলের (সা.) জীবনের প্রতিটি ঘটনায় গুরুত্বপূর্ণ। তিনিতো আমাদের সারোয়ারে আলাম। হিজরি সনের দ্বিতীয় মাসের নাম সফর। এ মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা। আক্ষরিক অর্থে শব্দটি তা-ই বুঝায়। আখেরি চাহার সোম্বা আরবি ও ফার্সি শব্দের সংমিশ্রণে গড়ে উঠা। আখেরি আরবি শব্দের অর্থ শেষ। চাহার সোম্বাবিস্তারিত পড়ুন