শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব শিশু অধিকার সপ্তাহে সেবা প্রদানকারীদের সাথে ডায়ালগ

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্ণারে ০৫ অক্টোবর ২০২১ তারিখে সকাল ১০ টায় শিশু এবং সেবা প্রদানকারীদের সাথে ডায়ালগ অনুষ্ঠিত হয়।

উক্ত ডায়লগে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার সেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের পক্ষে একাডেমিক সুপারভাইজার এবং সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পৌরসভা থেকে শিশু অংশগ্রহণ করে।

শিশুরা সাতক্ষীরাসহ বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন বিশেষ করে সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে শিশুদের জন্য আগামীর করণীয় সম্পর্কে আলোচনা হয়। ঝরে পড়া শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরে আনা, বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা শিশুদেরকে সহযোগিতা করা, স্কুল পর্যায়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা মনিটরিং করা এবং নিশ্চিত করা, যেসকল শিশুরা শিশুশ্রম এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাদের শিশুশ্রম থেকে মুক্ত করে শিক্ষা জীবনের সাথে সম্পৃক্ত করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ সরবরাহ করা, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর টি সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচিত ঘটানো, শিশুদেরকে মাদক এবং পাচারের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, জলবায়ু পরিবর্তনে শিশুদের ওপর প্রভাব থেকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা গ্রহণ করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে একটি করে বৃক্ষরোপণ করা এবং সেটি পরিচর্যা করতে উদ্বুদ্ধ করা, স্কুল গুলোতে স্বাস্থ্যসম্মতভাবে করোনা প্রতিরোধে উদ্দ্যোগ গ্রহণ করা, বিদ্যালয়গুলোতে শারীরিক এবং মানসিক নির্যাতন বন্দে কার্যকরী ভূমিকা নেয়া, উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন থেকে শিশুদের উন্নয়নে আরো নতুন নতুন কার্যক্রম হাতে নিয়ে শিশুদের অংশগ্রহণে বাস্তবায়ন করা।

সভায় প্রধান অতিথি মহোদয় সকল শিশুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং শিশুদের দেয়া এবং দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই কর্মসূচির শিশুদের মাধ্যমে দেয়া প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল