সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগর সরকারি মহসীন কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহমান

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ.কে.এম. আব্দুর রহমান। সোমবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে কর্মজীবন শুরু করেন শ্যামনগর উপজেলার আটুলিয়াবিস্তারিত পড়ুন

মিরপুর থেকে নিখোঁজ ৫ কিশোরী উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া ৮ কিশোরীর মধ্যে ৫ জনকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মিরপুর ডিভিশনের ডিসি আ স ম মাহাতাব উদ্দিন জানান, সোমবার রাতে নেত্রকোণা থেকে গোয়েন্দা পুলিশ ২ জনকে আর ঢাকার সদরঘাট থেকে মিরপুর থানা পুলিশ ২ জনকে উদ্ধার করে পুলিশ। এছাড়াও উত্তরখান থেকে আরেক কিশোরীকে উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ। তারা সবাই প্রেমিকের সাথে পালানোর চেষ্টা করছিল। এদিকে, পল্লবীতেবিস্তারিত পড়ুন

১৮ বছরের কম বয়সীরা এখনই টিকা পাচ্ছে না

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, ১৮ বছরের কম বয়সীদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পানিবন্দিদের জন্য শরুব ইয়ুথ টিমের ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরায় পানিবন্দি অসহায় মানুষদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম। মঙ্গলবার (০৫ অক্টোবর) আশাশুনি উপজেলার পানিবন্দী প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রায় ২ শতাধিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে চিকিৎসা সেবা দেন পল্লী চিকিৎসক মো. ফারুক হোসাইন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন শরুব ইয়ুথ টিমের কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহেরাব হোসেন ইমন, ইয়াসিন রহমান, বাদশাবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল খুলছে শুক্রবার

আগামী শুক্রবারই খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামে বহুল আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেল। ফলে কর্ণফুলীর তলদেশ দিয়ে যান চলাচলে আর কোনো বাধা থাকছে না। এমনকি নির্ধারিত সময়ের বহু আগেই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৫ অক্টোবর) একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। সভায় কিছু প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য বিরক্ত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবসরে গেলেও প্রকল্পবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শান্তি সম্প্রীতি ও সহনশীলতা প্রচার-অভিযানের পুরস্কার বিতরণ

সাতক্ষীরা কালিগঞ্জে শান্তি সম্প্রীতি ও সহনশীলতা প্রচার-অভিযানের পক্ষকালব্যাপী পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলা অডিটরিয়ামে রূপান্তরের আয়োজনে ও পিস কনসর্টিয়াম বিডি প্রকল্পের সহযোগিতায় ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস ও ২ অক্টোবর অহিংস দিবস উদযাপন উপলক্ষ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় লাল তারকায় চিহ্নিত, ভর্তি হতে মানা

ক্রমাগত নিয়ম ভেঙে চলা কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে লাল তারকা চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ওইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি। ইউজিসি জানায়, লাল তারকা দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য ইউজিসির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ওই শিক্ষার্থীর কোনো দায় নেবে না বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এই সংস্থাটি। ছয় মাসেরও বেশি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ নেই এবং ট্রাস্টির মাঝে দ্বন্দ্ব আছে- এমন বিশ্ববিদ্যালয়েগুলোতে লাল তারকা দেওয়াবিস্তারিত পড়ুন

৬৫৫১ কোটি ২৭ লাখ টাকার ৯টি প্রকল্প একনেকে অনুমোদন

ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে চারটি নতুন প্রকল্প ও পাঁচটি সংশোধিত প্রকল্প। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। এদিন সকাল ১০টা থেকে একনেকের বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিতবিস্তারিত পড়ুন

বিজ্ঞাপনবিহীন বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত সোমবার (৪ অক্টোবর) এক চিঠিতে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বরের পর ক্লিন ফিড ছাড়া কোনও বিদেশি টিভি চ্যানেল বা অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না মর্মে সংশ্লিষ্ট সকলকে পত্র দেওয়া হয়। কিন্তু লক্ষ্য করা গেছে, কোনওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ অফিসের আসবাবপত্র বের দিলেন বিজয়ী বিদ্রোহী ইউপি চেয়ারম্যান!

কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারের আওয়ামী লীগের দীর্ঘদিনের দলীয় কার্যালয় দখলে নিয়েছেন সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকেরা। সেখানকার আসবাবপত্র বের করে পাঠিয়ে দেয়া হয়েছে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর বাড়িতে। এমনই অভিযোগ করেছেন স্থানীয় আ.লীগ দলীয় কয়েকজন নেতাকর্মী। তারা জানান, সোমবার বেলা ১টার দিকে স্থানীয় বাটরা বাজারের দীর্ঘদিনের আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখলে নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী ইউপি চেয়ারম্যান মাহফুজুল রহমান নিশানেরবিস্তারিত পড়ুন