শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল খুলছে শুক্রবার

আগামী শুক্রবারই খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামে বহুল আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেল। ফলে কর্ণফুলীর তলদেশ দিয়ে যান চলাচলে আর কোনো বাধা থাকছে না।
এমনকি নির্ধারিত সময়ের বহু আগেই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৫ অক্টোবর) একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

সভায় কিছু প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য বিরক্ত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবসরে গেলেও প্রকল্প বাস্তবায়নে গাফিলতির শাস্তি থেকে রেহাই পাবেন না কোনো কর্মকর্তা।

পানির বুক ভেদ করে সুড়ঙ্গ পথ বা টানেল। দেশে প্রথম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি নির্মাণ শুরু হয় দৈর্ঘ্য ৩ দশমিক চার তিন কিলোমিটারের স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের। এ সুড়ঙ্গটি নির্মাণের ফলে এ নদীর দুই তীরের অঞ্চলকে সংযুক্ত করবে। যুক্ত হবে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও।

টানেলের নির্মাণকাজ শেষ হলে ৪ লেন দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। সহজ হবে শিল্প নগরী চট্টগ্রামসহ কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা। এছাড়া, মিয়ানমার হয়ে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়াসহ ৭টি লক্ষ্য নিয়ে চলছে নির্মাণকাজ।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে, একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, শুক্রবারই খুলে দেওয়া হবে টানেলের দ্বিতীয় চ্যানেল।

২০২২ সালের মধ্যে ১০ হাজার ৩শ ৭৪ কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী টানেল নির্মাণকাজ সমাপ্তের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠকে সভাপতিত্বে করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী