Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেফতার

দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরার ঝাউডাঙ্গায় টিকাদান কেন্দ্রে এক স্বাস্থ্যকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানায়, সাংবাদিক ইয়ারব হোসেন মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে যান। সেখানে একটি ভায়াল থেকে একাধিক ব্যক্তিকে টিকাদানের অভিযোগ তোলেন সাংবাদিক ইায়ারব হোসেন। ওইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গণটিকায় গণজাগরণ, লাইনে মাস্কহীন মানুষের গাদাগাদি

কলারোয়ার বিভিন্ন টিকাদান কেন্দ্রে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। গণটিকা কার্যক্রমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণজাগরণ ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই টিকাদান চত্বরে স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে। বিশেষ করে টিকাদান কক্ষের বাইরে মানুষকে নিয়ন্ত্রণ ও লাইনে সুশৃংখলভাবে রাখতে সংশ্লিষ্টদের রীতিমতো হিমশিম খেতে হয়। তবে শেষমেষ সুষ্ঠুভাবেই গণটিকা কার্যক্রম অব্যাহত থাকে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনভর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভা চত্বরে টিকা নিতে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষদের উপচে পড়াবিস্তারিত পড়ুন
ওয়াশ বিষয়ক কর্মশালা
কলারোয়া পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থার উদ্যোগ

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা ও ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ম্যধ্যমিক শিক্ষা অফিসারের অফিস রুমে ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ওই কর্মশালার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অফিস ও আমাদের কলারোয়া প্রকল্প। অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ বলেন, ‘পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের দেওয়া ডিভাইস ও ওয়াশরুম পরিষ্কার করা, ওয়াশ ফান্ড চালু রাখা ও খোলা এবং পৌরসভা থেকে পানি পরীক্ষা করারবিস্তারিত পড়ুন
ভারতে পাঁচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৫টি ময়ুর উদ্ধার, দু’জন আটক

ভারতে পাঁচারের প্রাক্কালে সাতক্ষীরার সীমান্ত এলাকা জামতলা থেকে ১৫টি ময়ুর উদ্ধারসহ দুই জনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি দেলোয়ার হুসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা জামতলা অবস্থান নিলে পুলিশ একটি সাদা হায়েচ মাইক্রো দেখতে পায়। সেই পথ ধরে নিকটস্থ একটি আম বাগানে ভারতে দুর্লভ ময়ুর পাঁচারের আলোচনারত তিন ব্যক্তিকে খুঁজে পায়। তাদের আটকের পর মাইক্রোবাসটি খুললে বাসের সিটের নীচেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা: সাজাপ্রাপ্ত কনক গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. তারিকুজ্জামান ওরফে কনককে রাজধানী ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনার প্রায় ২০ বছর পর রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ। রাতে ডিবির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানীর মিরপুরের ১০০ ফিট এলাকাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নৌকার ভোট করায় শিক্ষককে আহত করলেন পরাজিত মেম্বর!

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ও এক ইউপি সদস্য প্রার্থীর পক্ষে সমর্থন এবং কাজ করায় সাইদুর রহমান নামে এক শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আরেক ইউপি সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে। রফিকুল ওই ইউনিয়নের ৯নং (রামকৃষ্ণপুর-শ্রীরামপুর) ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, যিনি সদ্যসমাপ্ত নির্বাচনে পরাজিত হয়েছেন। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন বাঁশতলা মোড়ে এই ঘটনা ঘটে। শিক্ষক সাইদুর রহমান বর্তমানে কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থেবিস্তারিত পড়ুন
তালায় নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় ৩৬জনের জামিন

নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় তালা সদর ইউনিয়নে ৩৬জনের জামিন দিয়েছেন আদালত। রবিবার সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। জানা যায়,গত ২০ সেপ্টেম্বর তালা সদর ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ৭৬২ ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম নজরুল ইসলামকে পরাজিত করে। নির্বাচনের ২দিন পর সদর ইউনিয়নের ৬বিস্তারিত পড়ুন
আশাশুনিতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ত্রাস লাকি বাহিনীর প্রধান আলাউদ্দিন লাকিকে (৪০) ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। লাকি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বাবর আলী সরদারের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, শ্রীউলা গ্রামের নিজ বাড়ি থেকে রবিবার ভোররাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে লাকিকে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
করোনা প্রতিরোধে
ফের গণটিকা প্রদান ২৮ সেপ্টেম্বর থেকে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। রবিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই এই টিকাদান কর্মসূচি শুরু হবে।’ সারাদেশে প্রায় ৬ হাজার টিকাকেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘২৮ তারিখ সকাল থেকে গণটিকাদান কর্মসূচিবিস্তারিত পড়ুন

