সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৮ সেপ্টেম্বর আরটি পিসিআর টেস্ট চালু শাহজালাল বিমানবন্দরে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটি পিসিআর টেস্ট শুরু হবে। রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব না থাকার কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে তাদের দেশে ঢুকতে দিচ্ছিল না। এ ছাড়া অনেক দেশ বিমানবন্দর থেকে করোনা পরীক্ষা করার পর উড়োজাহাজে ওঠারবিস্তারিত পড়ুন

ভিক্ষা করলে ১ বছরের জেল, ২২ লাখ টাকা জরিমানা সৌদি আরবে

ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর আইন পাস করল সৌদি আরব। এখন থেকে দেশটিতে কেউ ভিক্ষা করলে তার ১ বছর পর্যন্ত জেল ও ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৭২ হাজার টাকা প্রায়) জরিমানা হতে পারে। সম্প্রতি এ আইনের অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ। নতুন আইন অনুসারে, সৌদি আরবে কেউ ভিক্ষা করলে, ভিক্ষুকদের ব্যবস্থাপনায় জড়িত থাকলে অথবা তাদের সংগঠিত করলে কঠোর সাজার মুখোমুখী হতে হবে। সেক্ষেত্রে কেউ কাউকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য বা উৎসাহিত করলেবিস্তারিত পড়ুন

আরো ২৫ লাখ ফাইজারের টিকা আসছে সোমবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে বাংলাদেশে। সোমবার রাত সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো বিমানে কোভ্যাক্সের আওতায় এই টিকা দেশে এসে পৌঁছাবে। রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ছাত্রী জ্যোতি আইনজীবী হলেন

কামরুল হাসানঃ কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম এ প্লাস পাওয়া ছাত্রী জান্নাতুল লায়লা জ্যোতি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইনজীবীর স্বীকৃতি পেয়েছেন। জান্নাতুল লায়লা জ্যোতি কলারোয়া বাজারের অদম্য নারী আনোয়ারা বেগমের কন্যা। আইনজীবী হিসেবে সদ্য তালিকাভুক্ত হওয়া জ্যোতি জানান, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত এই ফলাফলে নির্বাচিত হওয়ায় এশিয়ার বৃহত্তর বার ঢাকা বার অ্যাসোসিশনের বিজ্ঞ আইনজীবী হিসেবে স্বীকৃতি পেলেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা যুবদলের দুই নেতাকে শুভেচ্ছা, মেম্বারকে সংবর্ধনা

সাতক্ষীরা জেলা যুবদলের দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে কলারোয়া যুবদল। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালের সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি ও কলারোয়া পৌর যুবদলের টিম লিডার নাসির উদ্দীন এবং টিম সদস্য রুবেল হোসেন কলারোয়ায় আসলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের অফিসে ওই শুভেচ্ছা জানানো হয়। সেসময় এমএ হাকিম সবুজসহ উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ, বিএম পলাশ, মেহেদী হাসান রাজু,বিস্তারিত পড়ুন

কলারোয়ার পানকাউরিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আটুলিয়া

কলারোয়ার পানকাউরিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ৩-০ গোলে শার্শার বারোপোতা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে কলারোয়ার আটুলিয়া ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে পানকাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে আটুলিয়ার প্রথম গোলটি করেন ৩নং জাসি পরিহিত খেলোয়াড় ফিরোজ। ২য় গোলটি করেন ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুমন হোসেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে গোল ব্যবধান বাড়ান ৭নং নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সুমন হোসেন। আর কোন গোল না হওয়ায় রেফারি শেষ বাঁশিরবিস্তারিত পড়ুন

সুবাস ছড়িয়ে চলে গেলেন কলারোয়ার প্রিয় মুখ শিমুল

পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো বয়স নেই, সময় নেই। তা প্রমাণ করলেন কলারোয়ার নাসিম হায়দার শিমুল। অল্প বয়সে কলারোয়ার সবার পরিচিত মুখ, হাসিমুখের শিমুল চলে গেলেন সবাইকে ছেড়ে, না ফেরার দেশে। তিনি আর হাসবেন না, আর অধিকার নিয়ে কথা বলবেন না, আর কোন কিছু দাবী করবেন না, আর নির্দেশনা দিবেন না, বকবেন না, ভালোবাসা-আদর দিবেন না। তরুন প্রজন্মের আইডল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল এ্যালমনাই এ্যসোসিয়নের অন্যতম কর্মকর্তা ও কৃতি সন্তান মোঃবিস্তারিত পড়ুন

সাবেক চেয়ারম্যান ডা.আনিছুরের মৃত্যুতে কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে দোয়ানুষ্ঠান

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট হোমিও চিকিৎসক, সমাজসেবক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী সদ্যপ্রয়াদ ডা.আনিছুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হলরুমে দোয়ানুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। দোয়াপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কমিটির উপদেষ্টা কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক,বিস্তারিত পড়ুন

পানিতে থইথই সাতক্ষীরা সদর উপজেলা চত্ত্বর, ভোগান্তিতে জনসাধারণ

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিন্মাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে জেলার লক্ষ-লক্ষ মানুষ। পানিবন্দি এসব মানুষ জলবদ্ধতার কবল থেকে মুক্তির জন্য আবেদন নিয়ে যে উপজেলা পরিষদে আসবেন সেই উপজেলা পরিষদ চত্ত্বরেও পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে ভোগান্তির শেষ নেই উপজেলাবাসীর। সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলা ঘুরে দেখা গেছে, সমগ্র উপজেলা চত্ত্বর পানিতে থইথই করছে। বৃষ্টির পানি আর নালা-নর্দমার নোংরা পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলায় প্রবেশের প্রধান পথেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরার মাটি খুবইবিস্তারিত পড়ুন