Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
কলারোয়ায় নৌকার প্রার্থী-কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা, আটক-৫

সাতক্ষীরার কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার কর্মীদের উপর হামলার ঘটনায় দুই বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও মারুফ হোসেনসহ ৩৮ জনের নামে সোমবার মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ৫ জনকে আটক করেছে। আটকরা হলো- বোয়ালিয়া গ্রামের আমিরুল ইসলাম ওরফে খোকা (৩৫), বদরুর রহমান বাদল (৪৫), শরিফুল ইসলাম (৩২), আরিফুল ইসলাম (৩৭) ও আমিনুর রহমান (৩৬)। বিষয়টি নিশ্চিত করে কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আ.লীগ

কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ। তারা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাবিল এবং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মারুফ হোসেন। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্যাডে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে- ‘কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৭০ জন কৃষক বিনামূল্যে পেলো পাট বীজ ও সার

সাতক্ষীরার কলারোয়ায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নাবী পাট বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। ২০ শতক জমিতে প্রতি কৃষক ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিওপি, ১০ কেজি এমওপি পটাশ ও আধা কেজি পাট বীজবিস্তারিত পড়ুন
হেলাতলা ইউপি নির্বাচন
কলারোয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু

কলারোয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামি ২০ সেপ্টেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে হেলাতলা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সেখানকার রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ৩দিন ব্যাপী ওই প্রশিক্ষণ সোমবার (৬ সেপ্টেম্বর) শুরু হয়। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মির্জানগর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরা সদরের মির্জানগর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক, আইচপাড়া গ্রামের মিজানুর রহমান বাবলু ইন্তেকাল করেছেন। রবিবার রাতে তিনি মারা যান (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, একপুত্র, অসংখ্য ছাত্র-ছাত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কিছুদিন যাবৎ প্যারালাইজে ভুগছিলেন। তিনি তার কর্মজীবন কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা দিয়ে শুরু করেন। পরে হঠাৎগঞ্জ হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি মির্জানগর হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
জিয়ার নামে জাদুঘর সরিয়ে ফেলা হবে : তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোনো জাদুঘর জিয়ার নামে থাকতে পারে না। তাই চট্টগ্রাম পুরনো সার্কিট হাউজে জিয়ার নামে চলা জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষনা দিয়েছেন এম এ হান্নান। সেই ঘোষণার মাইক্রোফোন জিয়ার জাদুঘরে থাকবে না; তাবিস্তারিত পড়ুন
কেঁড়াগাছি ইউপি
নির্বাচনী সহিংসতা: কলারোয়ায় মাথা ফাঁটলো নৌকার প্রার্থীর, আহত- ৯

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম হামলায় কয়েকজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে। ওই ইউনিয়নের নৌকার প্রার্থী ও তার কয়েকজন কর্মী প্রতিপক্ষের হাতে হামলার শিকার হয়েছেন। তাদের কয়েকজনের মাথা ফেঁটে গেছে। আহতদের মধ্যে ৭জনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের উত্তরপাড়া মসজিদ এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন মোছলেউদ্দীন গাইনেরবিস্তারিত পড়ুন
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বাগআঁচড়ায় সাংবাদিককে হত্যার হুমকি

শার্শার বাগুড়ী বেলতলায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ‘কলারোয়া নিউজ’র শার্শা প্রতিনিধি সোহাগ হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন খাতুন নামে এক মাদক বিক্রেতা। রবিবার সন্ধ্যায় সোহাগের বেলতলা বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এ হুমকি দেওয়া হয়। জানা যায়, গত শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজে ‘শার্শার বাগুড়ী বেলতলায় হাত বাড়ালেই মিলছে মাদক, নেপথ্যে কিশোরগ্যাং’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে মাদক বিক্রেতা খাতুন রবিবার সন্ধ্যায় সাংবাদিক সোহাগকে অকথ্য ভাষায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙলঝাড়ায় নৌকাকে জয়ী করতে পথসভা

আগামি ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে কলারোয়ার ৪নং লাঙলঝাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় লাঙলঝাড়া বাজারে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ বিএম নজরুল ইসলাম। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দলটির লাঙলঝাড়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক আবুল কালামকে বিজয়ী করার আহবান জানিয়ে সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান সমবিস্তারিত পড়ুন
চিকিৎসা শেষে উপজেলা চেয়ারম্যান
লাল্টু ফিরলেন কলারোয়ায়, সিক্ত জনগণের ভালোবাসায়

হার্টের বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি শেষে কলারোয়ায় ফিরেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে কলারোয়া পৌঁছান তিনি। সাতক্ষীরার প্রবেশদ্বার বাগুরি-বেলতলায় শতশত কর্মী সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রা তাকে বরণ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ চত্বরেও বিপুল সংখ্যক সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান লাল্টু। এছাড়া তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেনবিস্তারিত পড়ুন

