বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিকিৎসা শেষে উপজেলা চেয়ারম্যান

লাল্টু ফিরলেন কলারোয়ায়, সিক্ত জনগণের ভালোবাসায়

হার্টের বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি শেষে
কলারোয়ায় ফিরেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে কলারোয়া পৌঁছান তিনি। সাতক্ষীরার প্রবেশদ্বার বাগুরি-বেলতলায় শতশত কর্মী সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রা তাকে বরণ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপজেলা পরিষদ চত্বরেও বিপুল সংখ্যক সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান লাল্টু।
এছাড়া তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘দলমত নির্বিশেষে সকলের দোয়ায় মহান আল্লাহ্ তায়ালা আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। কলারোয়ার মানুষ যেন নিরাপদ ও শান্তিতে থাকতে পারে সেজন্য সচেষ্ট ছিলাম, থাকবো। গুটিকয়েক কুচক্রী ব্যক্তি কলারোয়াকে অশান্তি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সেই বাসনা পূরণ করতে দেয়া হবে না। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবো।’

যুবলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর শফিউল আলম শফি ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।
সেসময় নানান শ্রেণীপেশার মানুষ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মহান আল্লাহ্’র প্রতি শুকরিয়া জানিয়ে ও আমিনুল ইসলাম লাল্টুর পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি কলারোয়ায় অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরায় চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। সেখানে গত ১৩ আগস্ট পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়লে বাইপাস সার্জারি তথা ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত হয়। গত ২২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার বাইপাস সার্জারি সম্পন্ন করেন। গত ৩১ আগস্ট তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর কিছুটা সুস্থ হয়ে ৫ সেপ্টেম্বর তিনি কলারোয়া ফিরলেন।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়