সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কর্মের মাধ্যমে বেঁচে আছেন প্রয়াত আলী আহম্মেদ ও বুলু আহম্মেদ : কলারোয়ায় স্মরণসভায় বক্তারা

‘প্রয়াত অধ্যক্ষ আলী আহম্মেদ ছিলেন সর্বজনবিদিত একজন মানুষ। এলাকা ও এলাকার মানুষের জন্য তিনি তার সাধ্যমতো পাশে দাঁড়াতেন নিঃস্বার্থ ভাবে। ব্যক্তিগতভাবে বিভিন্ন মতাদর্শ বা মতপার্থক্য থাকলেও কলারোয়ার মানুষের প্রতি তার কোন মতাদর্শ বা মতপার্থক্য ছিলো না, সেখানে প্রাধান্য পেতো সে কলারোয়ার মানুষ। আর প্রয়াত বুলু আহম্মেদ ছিলেন একজন সাদা মনের মানুষ, কলারোয়ার সাংবাদিকজগতের অন্যতম পথিকৃত। তারা দুই জন মারা গেলেও তাদের কর্মের মাধ্যমে আজো আমাদের মাঝে বেঁচে আছেন।’ শনিবার (৪ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ র‌্যাংকিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাস নতুন করে লেখছে বাংলার দামাল ছেলেরা। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সংক্ষিপ্ত এই সংস্করণে টাইগারদের জয়রথ চলছেই। এদিকে, ধারাবাহিক সাফল্যে র‌্যাংকিংয়েও অবিস্মরণীয় সাফল্য মাহমুদউল্লাহ বাহিনীর। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপরই জানা যায়, দ্বিতীয় ম্যাচে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ছয়ে উঠার সুযোগ রয়েছে। এবার সেই সুযোগই কাজে লাগালেন টিম টাইগার্স।বিস্তারিত পড়ুন

প্রয়াত সাংবাদিক আলী আহম্মেদ ও বুলু আহম্মেদের মৃত্যুতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান শনিবার

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক-প্রকাশক অধ্যক্ষ আলী আহম্মেদ এবং নির্বাহী সম্পাদক বুল আহম্মেদের মৃত্যুতে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ সেপ্টেম্বর শনিবার। এদিন সকাল ১০টায় কলারোয়া প্রেসক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করেছে কলারোয়া নিউজ ডটকম ও আওয়ার নিউজ বিডি ডটকম (অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন নং-০৩)। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকদের পক্ষে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব ও কলারোয়া নিউজেরবিস্তারিত পড়ুন

শার্শার বাগুড়ী বেলতলায় হাত বাড়ালেই মাদক, নেপথ্যে কিশোর গ্যাং!

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রাম সংলগ্ন বেলতলা বাজারে হাত বাড়ালেই মিলছে ভয়ানক মাদক। যার অন্যতম নেপথ্য ভূমিকায় এলাকার উঠতি বয়সী কিশোর গ্যাং। এমনটাই জানালেন এলাকার অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান- বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দক্ষিনে ২ কিলোমিটার দূরত্বে কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাগুড়ী বেলতলা বাজার এলাকায় প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মাদক ব্যবসা চলছে কিশোরদের দিয়েই। তারা জানান, সন্ধ্যা ঘনিয়ে রাত আসলেই রমরমা তাদের পদচারণা। রাতের আধারটাকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং ২১ আগস্ট বেগম আইভি রহমানসহ সকৃল শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) পৌরসভা হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজানুজ্জামান লিটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সুলতানপুরে শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শেখ পাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশুদের এ প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন এবং শিশুদের ফুটবল ম্যাচ উপভোগ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতিবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর

আগামি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ ছাড়া আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী। কোভিড সংক্রান্ত পরামর্শক কমিটির সাথে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির নাতনির দাফন সম্পন্ন, শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপীর সদ্যজাত নাতনি এবং শহরের কাটিয়া মাস্টারপাড়া এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান বিপুল ও মুস্তারিবানু বেনুর কন্যা মরিয়ম খুলনার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ১১ টার দিকে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। এদিন বাদ আসর সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া জামে মসজিদে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাস্টারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল্লাহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহষ্পতিবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয়। এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ইউনিয়ন পর্যায়ে সরকারী পুকুরে ৩ প্রজাতি রুই, কাতলা, মৃগল মাছের ৫৩০ কেজি পোনা মাছ দেয়া হচ্ছে। এ সময় উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, কলারোয়া পৌরবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সুস্থতায় দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর আরোগ্য লাভ হওয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেনবিস্তারিত পড়ুন