সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ১২নং যুগিখালি ইউনিয়নে দু’টি রাস্তার উদ্বোধন করেন তিনি। ওফাপুর ও বামনখালী এলাকার ওই রাস্তা দীর্ঘদিন যাবত খারাপ থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণের। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ওফাপুর জিসি-সরসকাটি ভায়া ঋষি পাড়া সড়ক বিসি দ্বারাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত, চলছে টিকাদান কার্যক্রম

কলারোয়ায় আবারো নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। এদিন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাশা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইনছার আলী (৭৩), চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মোস্তাফা আলীর স্ত্রীবিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম করেছেন’ : শাহীন চাকলাদার এমপি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি নয়, সারা বিশ্বের নিপীড়িত-শোষিত মানুষের পক্ষে আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সাধারণ মানুষ ছিল তার সবচেয়ে আপনজন। শেখ হাসিনার ধমনিতেও বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, তিনিও জানেন কীভাবে মানুষকে আপন করে নিয়ে গরীব-দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়।’ সোমবার সন্ধ্যায় কেশবপুর পৌরবিস্তারিত পড়ুন

সিভিল সার্জনকে সাতক্ষীরা ডোনেট ব্লাড ব্যাংকের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াতকে সাতক্ষীরা ডোনেট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াতকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা ডোনেট ব্লাড ব্যাংকের এ্যাডমিন আব্দুল আলিম, শাহাবুজ্জামান জুয়েল, মোশারাব, শাহরিরার ইনতিয়াজ, সোহাগ হোসেন, আরমান হোসেন, আরিজুল ইসলাম, সাব্বির হোসেন, জসিম আহমেদ নীড়, মেহেদী হাসান প্রমূখ।

দেবহাটায় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এবং নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এর উদ্যেগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের অর্ধশত পঙ্গু, দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের দেবহাটা অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন, সম্মাননা প্রদান

অশ্রুঝরা শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন

পাবজি-ফ্রি ফায়ার-লাইকি-টিকটক বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকিসহ এ ধরনের অনলাইনভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপ অপসারণ এবং লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়নবিস্তারিত পড়ুন

আমেরিকা তালেবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতেই তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানালো আমেরিকা। রবিবার এক সাক্ষাৎকারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, ‘তালেবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা, তবে তার আগে তাদের নিশ্চিত করতে হবে যে সেদেশে কোনওভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। বিশেষ করে নারীদের অধিকার কোনওভাবে খর্ব করা হবে না। পাশাপাশি জঙ্গিদেরও কোনওভাবে সেদেশে আশ্রয় দিতে পারবে না তালেবান।’ খবর হিন্দুস্তান টাইমসের। এদিকে, রাজধানী কাবুল দখলের পর আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান।বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয় যাত্রী নিহত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব। তিনি বলেন, ‌‘সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং সদর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজনবিস্তারিত পড়ুন

সংক্রমণ ও মৃত্যু কমেছে ভারতে

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪১৭ জন। এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। আগের ২৪ ঘণ্টার চেয়ে প্রাণহানি কমেছে ৭৬ জনের। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। এর আগে রোববার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৬ হাজার ৮৩ জন, মৃত্যু হয়েছিল ৪৯৩ জনের। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন তিন কোটি ২২বিস্তারিত পড়ুন