সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজগঞ্জে বেড়েছে কাঁচামরিচের দাম

যশোরের মনিরামপুরের রাজগঞ্জে দাম বেড়েছে কাঁচামরিচের। রাজগঞ্জ বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। জানা যায়, এবছর আবহাওয়া অনুকুলে না থাকায় ব্যাহত হয়েছে কাঁচা মরিচের উৎপাদন। গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছে মরিচ খেত। ইতোমধ্যে অধিকাংশ জমির মরিচ মরে যাচ্ছে। রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর ও ঝাঁপা গ্রামে কাঁচামরিচ উৎপাদন বেশি হয়। এ দুই গ্রামের কাঁচা মরিচের নাম ডাকও রয়েছে অঞ্চল জুড়ে। রাজগঞ্জ বাজারে মরিচ বিক্রি করতে আসা শাহপুর গ্রামের আব্দুস সালামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যানের সাথে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পুর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। সোমবার (৯ অগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জিএন প্রাইমারি স্কুলের নতুন ভবন উদ্বোধন

সাতক্ষীরায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নব-নির্মিত দুই তলা বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায়বিস্তারিত পড়ুন

তালায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৌর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালন

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করেছে পৌর ছাত্রলীগ। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা করে সংগঠনটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এসএম রেজওয়ান জামিল, পৌর ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম শিপন, আ.লীগ নেতা মফিজুল ইসলাম লাভলু, সঞ্জয় সাহা, শ্রমিক লীগ নেতা হাসান প্রমুখ।

১ মাসের ব্যবধানে

কলারোয়ায় কাঁচাঝালে ঝাল বেড়েছে, ২০টাকার ঝাল ২০০টাকা

কাঁচামরিচ বা কাঁচাঝালের দাম বেড়েই চলেছে। প্রতি কেজি কাঁচাঝালে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। রবিবার সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন বাজারে এমনটি দেখা গেছে। কাঁচাঝাল ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘গত কয়েকদিন বৃষ্টি বেড়ে যাওয়ায় ঝাল গাছ মরে যাচ্ছে আর ঝালও পচে যাচ্ছে। ঝালের আমদানি কম। এর প্রভাবে বেড়েছে ঝালের দামও।’ খুচরা তরকারি ব্যবসায়ী লিটন হোসেন জানান, ‘এদিন সকালে পাইকারী বাজারে কাঁচাঝাল কিনেছি ১৫০ টাকা কেজি দরে, খুচরা বিক্রি করছি ১৮০ টাকা কেজি দরে।’বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গৃহবধুর বিষপানে আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে গ্যাস ট্যাবলেট নামক বিষপান করে নিছারন খাতুন (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে গৃহবধূ নিছরোন বিবি গ্যাসট্যাবলেট পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তার শ্বশুর ও বাবার বাড়ীর লোকজন তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পৌরসদরের আফজালের মোড়ে পৌছালে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক কোলহলের জের ধরে এ ঘটনা ঘটেছে।বিস্তারিত পড়ুন

মনিরামপুরে স্বামীর পরকীয়ায় শিশু সন্তানকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা!

যশোরের মনিরামপুরে অন্তঃসত্ত্বা মা ও এক মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাই ডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পুলিশ মরদেহ দুটি থানায় নিয়ে যায়। পুলিশ এ সময় ঐ নারীর স্বামী সুজাতপুর গ্রামের কনার মণ্ডলকে আটক করেছে। ওই নারীর নাম পিয়া মণ্ডল (২২)। তার মেয়ের নাম অদৃতা মণ্ডল (৩)। কনার মণ্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক। উপজেলার কুলটিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দোয়ানুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ

‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিরেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীর উদ্বোধন

পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী। রবিবার (৮ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলাবাসীর প্রতি এই আহ্বান জানান। এসময় শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বলেন, করোনা মহামারির মধ্যে ডেঙ্গু সমস্যাও মারাত্মক আকার ধারণ করছে।বিস্তারিত পড়ুন