সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীর উদ্বোধন

পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী। রবিবার (৮ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলাবাসীর প্রতি এই আহ্বান জানান। এসময় শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বলেন, করোনা মহামারির মধ্যে ডেঙ্গু সমস্যাও মারাত্মক আকার ধারণ করছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মহিলা সংস্থা ও মহিলা আ.লীগের দোয়ানুষ্ঠান

‘বঙ্গ মাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ আগস্ট) দুপুরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২বিস্তারিত পড়ুন

তালায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুঃস্থ নারীদের সহায়তা প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সকালে তালা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এমবিস্তারিত পড়ুন

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনকল্পে খালের কচুরিপানা অপসারণ

যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা ও সুজাপুর দুই গ্রামে নিচু এলাকা জলাবদ্ধতার ফলে পৌর কারিগরি কলেজের রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। এছাড়া বসবাসকারী সাধারণ পরিবারগুলো চরম ঝুঁকিতে। এ সমস্য থেকে পরিত্রাণ পেতে পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সমাজ সেবক আবুল কালাম আজাদ নিজে এগিয়ে আসেন। রোববার দুপুরে বালিয়াডাঙ্গা ও সুজাপুর গ্রামের মধ্যে বহমান খালটির মধ্যে অবৈধ পাটা দেওয়ার ফলে জলস্রোতের ব্যাহত হচ্ছে। ফলে পৌর কারিগরি কলেজের রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বসবাসকারী সাধারণবিস্তারিত পড়ুন

স্বাধীনতাযুদ্ধের প্রতিটি সংগ্রামে বঙ্গমাতার অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতাযুদ্ধের প্রতিটি সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে। আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষের জন্য চিন্তা করতে প্রেরণা জুগিয়েছেন।’ রবিবার (৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কানফারেন্সিংয়ে অংশগ্রহণ করেন তিনি। বঙ্গমাতাবিস্তারিত পড়ুন

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পেলেন ৫ নারী

নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য এ বছর ৫ বিশিষ্ট নারী পেয়েছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’। রবিবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (৮ আগস্ট) সকালে এ পদক দেয়া হয়। পদক দেওয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এবার দু’জন মরণোত্তর পদক পেয়েছেন। তাদের মধ্যে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার বীরবিস্তারিত পড়ুন

ভিডিও

ব্যারিস্টার সুমন যুবলীগ থেকে অব্যাহতির পর লাইভে যা বললেন

যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ফেসবুকে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি ফেসবুক লাইভে বলেন, ‘আমি বিশ্বাস করি, দল যখন সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এই চিন্তা করেই সিদ্ধান্ত নেয়। আমার এই সিদ্ধান্তে কোনো দ্বিমত নেই।’ রবিবার (৮ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এক ‘লাইভ’-এ এসব কথা বলেন তিনি। শনিবার (৭ আগস্ট) যুবলীগের আইন বিষয়কবিস্তারিত পড়ুন

পরীমণি-পিয়াসার সঙ্গে ‘বিশেষ সখ্য’ ২১ প্রভাবশালীর

চিত্রনায়িকা পরীমণি ও মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মোবাইল ফোনের কললিস্ট যাচাইবাছাই করছে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)। তাদের সঙ্গে কথোপকথনের রেকর্ডও উদ্ধার হয়েছে। সিআইডি তাদের ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসআপ ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাদের মোবাইল ফোন থেকে প্রভাবশালী কয়েক ব্যক্তির অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। এসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরীমণি ও পিয়াসা প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতেন। সিআইডির সূত্র জানায়, শনিবার রাতে পরীমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ গ্রেফতারবিস্তারিত পড়ুন

‘সঙ্কটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, সাহস দিয়েছেন বেগম মুজিব’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। রবিবার (৮ আগস্ট) সকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন। সেসময় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী বলেন, পর্দার অন্তরাল থেকে সঙ্কটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ওবিস্তারিত পড়ুন

মার্কিন বোমারু বিমান হামলায় আফগানিস্তানে ২০০ তালেবান নিহত

আফগানিস্তানের তালেবানের অগ্রযাত্রা রুখতে তাদের অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তালেবান অবস্থানগুলোতে এসব হামলা চালানো হয়। খবর নিউইয়র্ক পোস্টের। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে কাতারের মার্কিনঘাঁটি থেকে উড়েবিস্তারিত পড়ুন