সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভোমরা স্থলবন্দরে নকল প্রসাধনীসহ যুবককে ধরলো এনএসআই

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জাহাঙ্গীর মার্কেটে বিএসটিআই এর অনুমোদনহীন নকল প্রসাধনী (কসমেটিকস) দ্রব্য বিক্রিকালে ব্যবসায়ী ফয়সাল হোসেন (২৪) নামক এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাতীয় নিরাপত্তা সংস্থার ভোমরা অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুলাই ২০২১) সকালে ভোমরা বন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেট এলাকা থেকে নকল প্রসাধনী ব্যবসায়ী ফয়সালকে আটক করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটক ফয়সাল সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর এলাকার ইয়াদ আলীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’কে দুইটি অক্সিজেন সিলিন্ডার দিলেন ভাই-বোন

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’কে দুইটি অক্সিজেন সিলিন্ডার সহ সংযুক্ত সামগ্রী দিলেন পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের দুই সন্তান মনজুরুল হক ও শারমিন আক্তার সম্পা। দাতা ভাই ও বোন পেশাগত কারণে ঢাকাতে অবস্থান করায় রবিউল ইসলাম ও অলিউজ্জামান জিসানের মাধ্যমে মঙ্গলবার দুপুরে ‘সেবা’র প্রধান উপদেষ্টা এডভোকেট শেখ কামাল রেজার কাছে ২টি অক্সিজেন সিলিন্ডার সহ সংযুক্ত সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ‘সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মিজানুরবিস্তারিত পড়ুন

১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল : তথ্যবিবরণী

করোনাভাইরাস মহামারি বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার (১২ জুলাই) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। কোন কোন বিষয়ে শিথিলতা আসবে সেই বিষয়ে তথ্যবিবরণীতে কিছু বলা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হোমিও চিকিৎসক শেখ ইমান আলির ১২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. শেখ ইমান আলির ১২তম মৃত্যুবার্ষিকী ১৩ জুলাই, মঙ্গলবার। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের এই দিনে তিনি কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি। তিনি একটানা ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা প্রদান করে গেছেন। কর্মজীবনের শুরুতে ষাটের দশকে তিনি খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরপাড়ে আশ্রায়ণের ৭টি ঘর! ঝুঁকি এড়াতে ভেঙে অন্যত্র

কলারোয়ায় আশ্রায়ণ প্রকল্পের ৭টি ঝুঁকির কারণে ভেঙে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে সপ্তাহখানেক আগে ওই ঘর সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয় বলে জানা গেছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন মানুষদের জন্য এসব ঘর তৈরি করা হয়। এর প্রতিটির প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা। কলারোয়ার সাবেক ইউএনও মৌসুমী জেরিন কান্তার দায়িত্বকালে ও তত্ত্বাবধানে পুকুরপাড়ে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরগুলো নির্মাণ করা হয়। পুকুরপাড়ে ঝুঁকি থাকলেও ঘর নির্মাণবিস্তারিত পড়ুন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে কলারোয়ায় ভার্চুয়াল আলোচনা সভা

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে কলারোয়ায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জনবহুল বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেন। রবিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। কলারোয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কমছে করোনা আক্রান্ত, নতুন শনাক্ত ৩

কলারোয়ায় কমছে করোনা আক্রান্তের হার। র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা গত কয়েকদিনের মতো কমা অব্যাহত রয়েছে। ফলে সস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ। রবিবার (১১ জুলাই) ২১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। এদিন করোনা শনাক্তরা হলেন উপজেলার সোনাবাড়িয়ার সিরাজুল ইসলামের পুত্র সাঈদ মোড়লবিস্তারিত পড়ুন

জমে উঠেছে সাতক্ষীরায় অনলাইনে পশুর হাট: প্রযুক্তি না বোঝায় অনেকে বিপাকে

জমে উঠেছে সাতক্ষীরায় অনলাইনে পশুর হাট। ইতোমধ্যে ৬০ লক্ষাধিক টাকার পশু বিক্রি হয়েছে। করোনাকালে পশুর হাট না বসায় অনলাইন প্লাটফর্ম থেকে বেচা-কেনা হচ্ছে কোরবানির পশু। তবে খামারী ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।’ প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, ‘প্রাণিসম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে অনলাইনে কোরবানি পশুর হাট। বিক্রেতাগণ ওয়েবসাইটে নিবন্ধন করে তাদের বিক্রয়যোগ্য পশুর ছবি, ভিডিও, বর্ণনা, দাম, মালিকেরবিস্তারিত পড়ুন

করোনা প্রতিরোধে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

করোনা প্রতিরোধ ও মোকাবিলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত জনপ্রতিধিদের নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ কমিটি জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, ভ্যাকসিন প্রদানে উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদানের জন্য কাজ করবে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোভিড-১৯ এর ২য় ঢেউ প্রতিরোধ ও মোকাবিলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির নিমিত্তে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং দিক নির্দেশনা প্রদান উপলক্ষে এক জুম সভায়বিস্তারিত পড়ুন

কমেছে, তবু টুংটাং আওয়াজে ব্যস্ত কলারোয়ার কামার শিল্প

করোনা মহামারী প্রতিরোধে চলছে কঠোর বিধি-নিষেধ তথা লকডাউন। আর দরজায় কড়া নাড়তে শুরু করছে ঈদুল আযহার আমেজ। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি ঈদ। আগামি ২১ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা। এই ঈদে অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। তাই করোনা মহামারী প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যেও ঈদ-উল আযহা সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করতে টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছেন কলারোয়া উপজেলার কামার শিল্পে নিয়োজিত কারিগররা। কামারী ব্যবসা কিংবাবিস্তারিত পড়ুন