মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মৃত মায়ের বুকে শিশুর কান্না, হৃদয়বিদারক দৃশ্য (ভিডিও)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমি বেগম (২৪) নামের এক রোগীর মূত্যু হয়েছে। নার্সদের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ঘটনাটি ঘটেছে। সুমি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের মন্নান মিয়ার মেয়ে। গৃহবধূ সুমির মৃত্যুর সময় তার দুগ্ধপোষ্য ১০ মাসের শিশুটি হাসপাতালে উপস্থিত ছিল। এ সময় মৃত মায়ের বুকের ওপর মাথা রেখে অবুঝ শিশুটিকে অঝোরে কান্না করতে দেখা যায়। তার কান্না ও চিৎকারে ভারী হয়ে উঠে হাসপাতালবিস্তারিত পড়ুন

‘কড়া লকডাউনের’ প্রথম দিনে কলারোয়ায় ৮ জনের করোনা শনাক্ত

দেশব্যাপী ‘কড়া লকডাউনের’ প্রথম দিনে কলারোয়ায় নতুন আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৬ জনের ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার। তিনি জানান, ‘এদিন র‌্যাপিড এন্টিজেন কিটসে ১৭বিস্তারিত পড়ুন

করোনা: এসপি’র উপস্থিতিতে সামেক ছাত্রলীগের সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলা পুলিশের সাথে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়কে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সচেতনা সৃষ্টি ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, তকিবিস্তারিত পড়ুন

করোনাকালে জনকল্যাণে শার্শার এসিল্যান্ড রাসনা শারমিন

যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমীন মিথি করোনা মহামারীতে মাঠ পর্যায়ে নিরলস ভাবে সেবা দিয়ে চলেছেন। করোনার সম্মুখযোদ্ধা হিসেবে বেনাপোল স্থলবন্দরে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের সেবা দিয়ে আসছেন তিনি। কিন্তু নিজের কথা একবারও চিন্তা করে দেখেন নাই তিনি। দিনরাত ভারত থেকে আশা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীতে উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। উদ্দেশ্য হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আগত বাংলাদেশিদের দুই সপ্তাহের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতবিস্তারিত পড়ুন

তালায় ২৮ মণ ওজনের ষাঁড়, নাম তার ‘বস’!

২৮ মণ ওজনের ষাঁড়, নাম তার ‘বস’! কোরবানি ঈদকে সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রায় ২৮ মণ ওজনের এক ষাঁড়ের সন্ধান মিলেছে। ষাঁড়টির নাম ‘বস’। ষাঁড়ের মালিক তালা উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃত সামছুর রহমান মোড়লের ছেলে এম এম দিদার। তিনি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম রেখেছেন ‘বস’। ষাঁড়টিকে দেখতে দিদারের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মানুষ এই ষাঁড়কে দেখতে আসছেন। তার সঙ্গে সেলফি উঠানোর হিড়িকওবিস্তারিত পড়ুন

তালায় ‘কঠোর লকডাউননে’ কড়াকড়ি, জরিমানা

‘কঠোর লকডাউনের’ প্রথম দিনে সাতক্ষীরা তালায় আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি পরিলক্ষিত হয়েছে।। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে মোড়ে মোড়ে টহল দিচ্ছেন পুলিশ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিফ-উল-হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান এর নেতৃত্বে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করাবিস্তারিত পড়ুন

রাজধানীতে

‘লকডাউনে’ বাইরে এসে আটক ৪ শতাধিক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে, কেউ ‘লকডাউন’ দেখতে রাস্তায় বের হওয়ায় চার শতাধিক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে ৪শর বেশি আটক। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিলো। কেউ বের হয়েছিলো অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

জনকল্যাণের নামে রাস্তার জন্য নদী থেকে বালু উত্তোলন!

সাতক্ষীরায় জনকল্যাণের নামে ঘনবসতিপূর্ণ এলাকার একটি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব আবদুল আলিমের প্রত্যক্ষ মদদে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইকবাল জমাদ্দার এ বালু উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির দাবি চেয়ারম্যান আবদুল আলিমের চাপে পড়েই নদী থেকে বালু উত্তোলন করতে বাধ্য হচ্ছেন তারা। তার ভাষ্য, নদী থেকে বালু না উঠিয়ে অন্যত্র থেকেবিস্তারিত পড়ুন

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত, তবে..

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের সরকারি বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতেবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টে জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতকল্পে বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সকাল থেকে পরিচালিত মোবাইল কোর্টে দুপুর পর্যন্ত ১৩টি মামলায় ১৮,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া, কোন যৌক্তিক কারণ ছাড়া বাইরেবিস্তারিত পড়ুন