Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জমিসহ ঘর পেলো আরো ৫৩ হাজার ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে গৃহের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ৭৫ এর পরে যারা ক্ষমতাবিস্তারিত পড়ুন
বরাদ্দ মিলেছে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে

দীর্ঘ ১০ বছর পর ২০১৯-২০ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হয়। সেসময় বলা হয়েছিলো এমপিওভুক্তি চলমান প্রক্রিয়া। তবে এর পরের বছর অর্থাৎ চলতি অর্থবছরে আবার তা বন্ধ ছিল। ফলে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তবে আগামী অর্থবছর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ২০২১ সালের এমপিও নীতিমালা অনুযায়ী নতুন সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। এখন সরকারের উচ্চ পর্যায়ের সম্মতির পরিপ্রেক্ষিতে আবেদন গ্রহণ শুরুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনায় আরো এক ব্যক্তির মৃত্যু
সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার নারিকেলতলা এলাকার আব্দুল হাই সিদ্দিকী (৫০) নামে ওই ব্যক্তি শনিবার ৮টার দিকে মারা যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি গত ৯জুন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।
কলারোয়ায় করোনায় দুই ব্যক্তির মৃত্যু || শনাক্ত ৬

কলারোয়ায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৬ জন। শনিবার (১৯ জুন) এ খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ও শনিবার ভোর রাতে করোনা আক্রান্ত দু’জন ব্যক্তি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে আব্বাস উদ্দিন গাজী (৬৪) ও কয়লা ইউনিয়নের আলাইপুরবিস্তারিত পড়ুন
শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

লঘুচাপ কেটে যাওয়ায় শান্ত হয়ে এসেছে সাগর। ফলে এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলো থেকে নামানো হলো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রয়েছে ভারী বর্ষণের আভাস। ঝড়ের আশঙ্কা থাকায় নদীবন্দরে রয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সারাদেশেই মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর খুলনায় ভারী বর্ষণ হয়েছে। সাতক্ষীরায় সর্বোচ্চবিস্তারিত পড়ুন
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও, আটক ২

ঢাকা ব্যাংকের রাজধানীর বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখারই ক্যাশ ইনচার্জসহ দু’জনকে আটক করা হয়েছে। আটকৃতরা তারা হলেন, রিফাত ও ইমরান। শুক্রবার সকালে বংশাল থানার ডিউটি অফিসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফেসবুক প্রোফাইলে লেখাই সত্যি হলো : কলারোয়ায় একমি’র মাহমুদের ইন্তেকাল

নিজের ফেসবুক পেজের প্রোফাইল ফটো ও নামের নিচে এখনো লেখা আছে- ‘আমি মাহমুদ যে প্রতি মুহূর্তে মৃত্যুকে স্বরন (স্মরণ) করি।’ লেখার মতোই মৃত্যুকে শুধু স্মরণ নয়, আলিঙ্গন করলেন তিনি। এই ফেসবুক প্রোফাইলটি যার তিনি মাহমুদ হাসান। বয়স ৩১/৩২ বছরের মতো। বেসরকারি ঔষধ কোম্পানি একমি (এগ্রোভেট) এর মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন কলারোয়ায়। বৃহস্পতিবার (১৭জুন) ভোর ৬টার দিকে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় তার (ইন্না..রাজিউন)। মাহমুদ হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের শহিদুল ইসলামেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক ব্যক্তির নামেই ১৯টি মাদক ও অস্ত্র মামলা! গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কলারোয়ায় এক ব্যক্তির নামেই ১৯টি মাদক ও অস্ত্র মামলা! কুখ্যাত ওই মাদক ব্যবসায়ীর নাক মো. মনিরুজ্জামান মনি ওরফে চামরা মনির ওরফে আতিয়ার রহমান (৪৫)। গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক ওই আসামিকে কলারোয়া থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গ্রেপ্তারের সময়ও তার কাছ থেকে ১০৩ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আসামি উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কিছুটা কমেছে করোনা শনাক্তের হার, ২২ জনে ৭

কলারোয়ায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১৭ জুন) ২২ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ হয়েছেন। কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ওই পরীক্ষা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন জালালাবাদের রেবেকা খাতুন (৫০), আফরোজা খাতুন (২৮), সোনাবাড়িয়ার সোহানা শারমিন (৩০), দেয়াড়ার নার্গিস (৫০), জয়নগরের কৃরামপুরের জয়নুদ্দীন খান (৯০), পৌরসভাধীন মির্জাপুরের মুস্তাফিজুর রহমান (২৫) ও কুশোডাঙ্গার মেহমানপুরের মোসলেম আলী (৭৫)।বিস্তারিত পড়ুন
এবার পরীমনির বিরুদ্ধে গুলশানে ক্লাবে ভাঙচুরের অভিযোগ, যা বললেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৭ জুন ক্লাবে ভাঙচুর চালিয়েছেন এ অভিনেত্রী। এ বিষয়ে অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর জানান, গত ৭ জুন রাত ১টার দিকে ক্লাবে যান পরীমনি। তার সঙ্গে একজন পুরুষ আর একজন নারী ছিলেন। তিনি জানান, যেই সদস্যের মাধ্যমে ওইদিন পরীমনি ক্লাবে এসেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে এম আলমগীর বলেন, ক্লাবের অতিথির বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

