মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন

পৃথিবীর বজ্রপাতপ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে বসবাস করছি আমরা। প্রতিবছর বর্ষা মৌসুমে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় আমাদের দেশে। সরকারি তথ্যমতে, গত এক দশকে বজ্রপাতে মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ। গত দেড় মাসে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। কেবল সোমবার (৭ জুন) দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০টি জরুরিবিস্তারিত পড়ুন

সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে শুধু সমালোচনা করে বিএনপি

সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের কোনো সংকট সৃষ্টি হবে না। বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার (০৮ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, ভ্যাকসিন সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগবিস্তারিত পড়ুন

করোনার মধ্যেও ৮৫ সাংবাদিকের ওপর ডিজিটাল মামলার খড়গ: টিআইবি

মহামারি করোনাভাইরাসের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে লেখালেখির কারণে সারা দেশে ৮৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া একই কারণে আটক একজন লেখকের কারাবন্দী অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) ‘করোনাভাইরাস সংকট মোকাবিলা: কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেই গবেষণাপত্র উপস্থাপনের সময় এসব তথ্য উঠে আসে। গবেষণাপত্র উপস্থাপনে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থাটির রিসার্চ অ্যান্ড পলিসি রিসার্চ ফেলোবিস্তারিত পড়ুন

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

কুয়েতের আদালতে কারাদণ্ডপ্রাপ্ত শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (০৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত আদেশে বলেছেন, শুধু বাংলাদেশের আদালত না পৃথিবীর যে কোনো সার্বভৌম রাষ্ট্রে কেউ দুই বছরের সাজা হলেই তা ডিসকোয়ালিফাই হবে। এছাড়াও পাপুলের বোন যেহেতু সংক্ষুব্ধ ব্যক্তি না তাই তিনি রিটটিবিস্তারিত পড়ুন

‘জবাবদিহিতা নেই বলেই বস্তিতে বার বার অগ্নিকাণ্ড’

জবাবদিহিতা নেই বলেই বস্তিগুলোতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৮ জুন) সকালে মহাখালী সাততলা বস্তি পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও বস্তিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বৈরাচার সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই গরিব দুস্থদের ভাগ্যোন্নয়ন ঘটবে।বিস্তারিত পড়ুন

একনেকে ৩০টি আধুনিক সাইলো নির্মাণ প্রকল্পের অনুমোদন

দেশব্যাপী কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার লক্ষ্য সামনে রেখে খাদ্য মন্ত্রণালয়ের ‘দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক ধানের সাইলো নির্মাণ (প্রথম ৩০টি সাইলো নির্মাণ পাইলট প্রকল্প)’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ১ হাজার ৪০০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখবিস্তারিত পড়ুন

দেশে করোনায় আরো মৃত্যু ৪৪, শনাক্ত ২৩২২ জনের

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন। মঙ্গলবার (০৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার মৃত আমিন উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলীর (৬৯) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে গার্ড অব অনার দেওয়ার পর নামাজে যানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুজায়েত আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ১কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাতক্ষীরা পুলিশ লাইনের এস.আই সপন মুন্সির নেতৃত্বে একদল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন

ভিডিও

বেনাপোল বন্দরে কেমিক্যাল ভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড

বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল ভর্তি একটি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল দাহ্য পদার্থ ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন ধরে পণ্য সহ গাড়িটি পুড়ে ভস্মিভুত হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ভেতরে ৩২ নম্বর শেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার আমদানিকারক স্ট্যান্ডার্ড ফিনিস অয়েলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলাজুড়ে মুহুর্মুহু বজ্রপাতে বিকট শব্দ ।। নিহত দুই

মুহুর্মুহু বজ্রপাতের বিকট আওয়াজে কাঁপলো সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চল। গত তিন দিন বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত টানা বজ্রপাতের বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরার আকাশ। এসময় মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে। সেই সাথে বিদ্যুৎ চমকাতে থাকায় জেলাজুড়ে ভীতিকর অবস্থা বিরাজ করে। জ্যৈষ্ঠের আকাশ থেকে দীর্ঘদিন পর অঝরে ঝরছে বৃষ্টি। এদিকে, বজ্রপাতে সাতক্ষীরায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বজলুর রহমানের কন্যা রাবেয়াবিস্তারিত পড়ুন