Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বিষয়ক ১০ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৭ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হয় শনিবার দুপুরে। মৎস্য অধিদপ্তর সাতক্ষীরা অফিসের আয়োজনে এল্লারচর চিংড়ি প্রদর্শনী খামারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। প্রশিক্ষণ সমন্বয় করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা। সমাপনি অনুষ্ঠানে অতিথি থেকে আলোচনা করেন উপ প্রকল্প পরিচালক লুকাস সরকার ও মনিষ কুমার মন্ডল। সাতক্ষীরা ওবিস্তারিত পড়ুন
দেবহাটায় সীমানা প্রাচীর ভেঙ্গে হামলার ঘটনায় মামলা: আটক-২

সাতক্ষীরার দেবহাটায় সংখালঘু পরিবারের উপর হামলা, ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে পুটু গাজীর ছেলে সিদ্দিক গাজী (২৫) ও পুটু গাজীর স্ত্রী সবজান বেগম (৫০) কে আটক করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঘরী গ্রামের অমল ঘোষের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার সময় বাধা দেওয়ায় তাদের উপর হামলা চালিয়ে আহত করে প্রতিবেশির পরিবার। এঘটনায় মাঘরী গ্রামের মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা কমিটি গঠন

সাতক্ষীরা জেলার সাধারণ শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ জুন) সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এস এম শাহিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী এস এম জান্নাতুল নাঈমকে সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসাকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনান্যরা হলেন, সহ-সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আততাবুজ্জামান ফারহাদ ও গ্রিনলাইফ মেডিকেলবিস্তারিত পড়ুন
সাবেক ভূমি কর্মকর্তা রজব আলী গাজী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত

সমাজসেবক ও সাবেক উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোঃ রজব আলী গাজী (৮০) সকালে রাস্তায় হাটার সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ জুন-২০২১) সকালে রাজগঞ্জের মোবারকপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ রজব আলী গাজী রাজগঞ্জ বাজারের বাসিন্দা। জানা গেছে- প্রতিদিনের ন্যায় এদিন সকালে হাটতে বের হয় মোঃ রজব আলী গাজী। এসময় একটি মোটর সাইকেল এসে ধাক্কা দিলে মাটি পাড়ে যেয়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে উপজেলার ডহুরী বিলপাড়ে শনিবার সকালে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)(২য় সংশোধিত) এর আওতায় মৎস্য চাষী সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার এম,এম আলমগীর কবীরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন পর্যায়ে সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড এবং অন্যান্য উপকরণবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের ত্রিশালে প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ হারুনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউন বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু ।। জনসচেতনতা সৃষ্টিতে দিনভর মাঠে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাতক্ষীরা জেলায় ঘোষিত লকডাউন বাস্তবায়নে ও সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহবান জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। শুক্রবার (৪জুন) দিনভর তিনি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় জনসাধারণের প্রতি এ আহবান জানান। একই দিনে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালি গ্রামের করোনা উপসর্গে মৃত মনিরুজ্জামানের বাড়ী লকডাউন হওয়ায় তার বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার সরবরাহ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তরিতরকারি, চাল,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউনে কর্মহীন মানুষের তালিকা প্রনয়নের নির্দেশনা

কলারোয়ায় লকডাউনে কর্মহীন মানুষের তালিকা প্রনয়নের নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে কর্মহীন ৫শ’৫০ জনকে ৫০০/=(পাঁচ শত) টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে বলে জানা যায়। শুক্রবার (৪ জুন) উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘করোনা ভাইরাস মোকাবেলায় শনিবার (৫ জুন) থেকে আগামি ৭দিন সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি) ঘোষিত লকডাউনে কর্মহীন মানুষকে জিআর নগদ অর্থ (ত্রাণ) প্রদান করা হবে।’ তিনি ইউনিয়ন প্রতি কর্মহীন ৫৫০ জনেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের খেদাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়ায় রিয়াদ (১৭ মাস) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন-২০২১) মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ গ্রামের মাসুম বিল্লার ছেলে রিয়াদ। জানা যায়, এদিন বিকাল সাড়ে ৫টার দিকে শিশু রিয়াদ বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায়। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তারক দেবনাথ এ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন- খেলাধুলা করার সময় রিয়াদ পানিতে পড়ে যায়। কিছুক্ষণবিস্তারিত পড়ুন
যশোর সীমান্তে ৫ মাসে প্রায় ১০ কোটি টাকার মাদকসহ চোরাচালান পন্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭.৩০৩ কেজি সোনাসহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালানপন্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, সর্বশেষ গত ২৫ মে বিকালেবিস্তারিত পড়ুন

