Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ কলারোয়ার সাংবাদিকদের

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে আটকের প্রতিবাদ জানিয়েছে কলারোয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও তার সাথে অনৈতিক আচরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সচিবালয়ে রাষ্ট্রীয় গোপন নথি নিশ্চয় অনিরাপদ ভাবে টেবিলের উপর পড়ে থাকবে না। যদি হয়েও থাকে তবে যারা অনিরাপদে রেখেছেন তাদের বিরুদ্ধে আগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সুতরাং চুরির অপবাদ নিছক হাস্যকর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কয়েকটি রিপোর্টবিস্তারিত পড়ুন
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শার্শায় সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে যশোরের শার্শার নাভারনে উপজেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাভারন-সাতক্ষীরা মোড়ে জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। মানববন্ধনে অংশ নেয়া শার্শা রিপোটার্স ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি মতিয়ার রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ রহিম, সেলিম রেজা,বিস্তারিত পড়ুন
আরো খবর
কেশবপুরে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে আ.লীগের সমাবেশ

যশোরের কেশবপুর পৌর সভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ছাত্রলীগনেতা শারাফাত হোসেন সোহান হত্যার প্রতিবাদে এবং হত্যা মামলার আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ বুধবার বিকালে বালিয়াডাঙ্গা আব্দুলের মোড় চত্ত্বওে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়লের নভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হফিজুর রহমান গাজীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড আওয়ামীবিস্তারিত পড়ুন
কলারোয়া বাটরা দাসপাড়া মহাশ্মশান উদ্বোধন

কলারোয়া বাটরা দাসপাড়া মহাশ্মশান উদ্বোধন করা হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় এটির উদ্বোধন করেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহের অথায়নে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের তত্বাবধানে মহাশ্মশানটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক গোপাল কুমার ঘোষ বাবু, পূজা উদযাপন পরিষদেরবিস্তারিত পড়ুন
এসএসসি’র ফরম পূরণ আটকে দেয়ায় সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির প্রতিবাদ

করোনাকালে যাচাই-বাছাই পরীক্ষায় অকৃতকার্য তাই এসএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে। এসএসসি’র ফরম পূরণের সময় শেষ পর্যায়ে থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই শিক্ষার্থীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। বুধবার (১৯ মে) সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এসএম শাহিন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসববিস্তারিত পড়ুন
লিবিয়ায় অপহৃত ১০ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি লিবিয়ায় মোটা অঙ্কের মুক্তিপন আদায়ের জন্য ১০ বাংলাদেশিকে অপহরণ করে একটি চক্র এমনই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লিবিয়ার সেনাবাহিনী ত্রিপলী অঞ্চলের ৪৪৪-তম ব্রিগেড বানি ওয়ালিদের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছ থেকে ওই জিম্মিদের উদ্ধার করে। উদ্ধারকৃত বাংলাদেশিরা মুক্ত হওয়ার পর চার্জ দ্যা অ্যাফেয়ার্স গাজী মোঃ আসাদুজ্জামান কবির তাদের সাথে সাক্ষাৎ করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হোটেলে কোয়ারেন্টাইনে থাকা শিশুসহ ভারতফেরত ১১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ৫ বছর বয়সী শিশুসহ ১১ জনের শরীরে কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ শনাক্ত হয়। তাদের মধ্যে করোনার ভারতীয় ধরণ (ভ্যারিয়েশন) আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় প্রেরণ করা হচ্ছে। এদিন সকালে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রাত ৯টার দিকে আসা প্রতিবেদনে এসব যাত্রীর করোনা ধরা পড়ে। ভারত থেকে করোনায় আক্রান্ত হয়ে আসা এসব ব্যক্তিরাবিস্তারিত পড়ুন
গণপরিবহন বন্ধ, তাতে কী? সাতক্ষীরা থেকে মাইক্রো, এ্যামবুলেন্সে ঢাকায় যাচ্ছেন যাত্রীরা

লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ, তাতে কী? মাইক্রো, এ্যামবুলেন্স আছে তো। চলমান লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও সাতক্ষীরা থেকে ঈদের পরে ঢাকামুখি জনস্রোত চলেছে মাইক্রোবাস আর এ্যামবুলেন্স যোগে। রীতিমতো লাইন পড়ে যাচ্ছে মাইক্রোবাস ও এ্যামবুলেন্সে যাত্রী উঠতে। একই সাথে লাইন পড়ছে ওই সকল গাড়ি গুলোরও। ঈদের পরদিন থেকে প্রতিদিন এ দৃশ্য চোখে পড়ছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে গত বছরের মতো দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। জানা গেছে, মহামারী করোনাবিস্তারিত পড়ুন
সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও আটকের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

‘সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতন চালানোর ঘটনায় তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন ছিল সাবার আগে। আমরা এখনো সেটি লক্ষ্য করছি না। স্বাস্থ্য মন্ত্রনালয় দুর্নীতির আখড়া যা সর্বজন স্বীকৃত। দুর্নীতির সংবাদ করায় মন্ত্রনালয়ের কক্ষে পাঁচ ঘন্টা আটকে রেখে সাংবাদিককে নির্যাতন করা হয়েছে।’ রাজধানী ঢাকায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (১৮ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের হরিহরনগরে ছেলেদের মারপিটে বৃদ্ধ পিতা ও দুই বোন আহত, মামলা

একমাস রোজা রাখার পর শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামের বৃদ্ধ রজব আলী মোড়ল (৯০)। ওই সময় তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের বড় ছেলে রহমতুল্লাহ মোড়ল পিতাকে মারপিট করেন। সাথে অংশ নেন বৃদ্ধের ছোট ছেলে মহসীন মোড়লও। ছেলেদের হামলায় আহত হয়ে দুইদিন হাসপাতালের বেডে ও দুই দিন বাড়িতে বিছানায় পড়ে কাতরাচ্ছেন বৃদ্ধ রজব আলী। আহত বৃদ্ধ রজব আলী জানান, ‘বাড়ি ও মাঠ মিলেবিস্তারিত পড়ুন

