শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি’র ফরম পূরণ আটকে দেয়ায় সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির প্রতিবাদ

করোনাকালে যাচাই-বাছাই পরীক্ষায় অকৃতকার্য তাই এসএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে। এসএসসি’র ফরম পূরণের সময় শেষ পর্যায়ে থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই শিক্ষার্থীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।

বুধবার (১৯ মে) সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এসএম শাহিন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রতি বিদ্যালয় কতৃপক্ষ অবিচার করছে উল্লেখ করে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কতৃক কোন প্রকার মূল্যায়ন পরীক্ষা গ্রহণের নির্দেশনা না দেওয়া শর্তেও তথাকথিত মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অজুহাতে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের অরবিন্দ সরকারের ছেলে সবুজ সরকার, একই এলাকার প্রসাদ সরকারের মেয়ে মৌ সরকার, সিন্ধু সরকারের মেয়ে তিথী সরকার, নারায়ণপুর গ্রামের মো. আবদুল মালেকের ছেলে আবদুর রহমান, ভাটপাড়া গ্রামের শাহজান দালালের ছেলে ইস্রাফিল ইসলাম, আখড়াখোলা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে মামুন, দেবনগর গ্রামের আমজেদ হোসেনের ছেলে আল-মামুন।

সংগঠনটি সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অনুলিপি পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী