Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আরব সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় তাউতে ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল প্রায় ১৬০ কিমি। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার উপকূলীয় এলাকা। তাউতের দাপট শেষ হবার আগেই বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অস্বাভাবিক উত্তপ্ত হয়ে আছে সাগরের পানি। ফলে আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আর এই লঘুচাপটি দ্রুতই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণতবিস্তারিত পড়ুন
‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় অন্যায় করা হচ্ছে’

‘আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে’ বলে জানিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোজিনা ইসলাম বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’ এদিন রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামি বৃহস্পতিবার (২০বিস্তারিত পড়ুন
সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও হয়রানি : স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ মে) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেছেন, প্রথম আলোর সাংবাদিক সত্যটাকে বের করে দায়িত্ব পালন করেছেন। জনগণের সামনে সত্যকে তুলে ধরেছেন। বিশেষ করে করোনার সময় সরকারের যে দুর্নীতি এগুলোকে জনসম্মুখে নিয়ে এসেছেন। এই ‘অপরাধে’ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাক্কারজনকবিস্তারিত পড়ুন
করোনাকালীন সময়ে
অনলাইন সাহিত্য প্রতিযোগিতায় পুরষ্কার দিলো কলারোয়া সাহিত্য সংসদ

করোনাকালীন সময়ে অনলাইনে সাহিত্য প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হওয়া প্রতিযোগিদের পুরষ্কার দিলো কলারোয়া সাহিত্য সংসদ (কসাস)। সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে কসাস’এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, প্রতিযোগি ও পাঠকদের উপস্থিতিতে এ পুরষ্কার প্রদান করা হয়। সম্প্রতি তিনটি ক্যাটাগরিতে অনলাইন সাহিত্য প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ‘ছোটগল্প’ ক্যাটাগরিতে মহাসিন হোসেন (গল্প- মামুনের একদিন), ‘কবিতা’ ক্যাটাগরিতে সুমাইয়া নাজমুন (কবিতা- মানবতা) ও ‘প্রবন্ধ’ ক্যাটাগরিতে ডা. রকিব উদ্দীন মুকুল (প্রবন্ধ- তৃতীয় নয়ন)।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ পালন

কলারোয়ায় ‘বিশ্ব উচ্চ রক্তচাপ’ দিবস পালিত হয়েছে৷ সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আপনার রক্তচাপ জানুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবন উপভোগ করুন’ -প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন
বেনাপোলে ১০টি সোনার বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। সোমবার (১৭ মে) দুপুর ২টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। এর আগে বেলা ১১ টার দিকে সোনা পাচারকারীকে আটক করে বিজিবি। আটক সোনা পাচারকারী সুমন মিয়া বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। শার্শার আমড়াখালী চেকপোস্টেবিস্তারিত পড়ুন
খুলনায় কোয়ারেন্টাইনে ভারতফেরত তরুণীকে ধর্ষণ: এএসআই’র বিরুদ্ধে মামলা

খুলনা পিটিআই কেন্দ্রে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৭ মে) খুলনা সদর থানায় নির্যাতিতা তরুণী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন। নির্যাতিতা তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে হত্যা মামলায় দুই নারী গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিরিনা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় ২৪ ঘন্টা না পেরুতেই ২ নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাজী মহিউদ্দিনের স্ত্রী রওশানারা বেগম (৪৫), একই গ্রামের কাজী মনিরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৩৬)। আটককৃতদেরকে সোমবার বেলা ১২টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ‘নিহত শিরিনাবিস্তারিত পড়ুন
যশোরে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরা ভারতফেরত দম্পতির করোনা শনাক্ত

যশোরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরা ভারতফেরত এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৭ মে) পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। করোনা শনাক্ত হওয়া ওই দম্পতি যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা। তারা ভারত থেকে ফেরার পর যশোর শহরের ম্যাগপাই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। ম্যাগপাই হোটেলের ম্যানেজার রাজু বিশ্বাস জানান, ‘গতবিস্তারিত পড়ুন
‘ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি, এই অবস্থানে আসতে পেরেছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই বাংলাদেশ স্বাধীন দেশ, এটা স্বাধীনই থাকবে। জাতির পিতাকে হত্যার পর তখনকার সরকার অনেক বাধা দিয়েছিল যাতে আমি দেশে ফিরতে না পারি। কিন্তু সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি এবং আজকের এই অবস্থানে আসতে পেরেছি।’ তিনি বলেন, ১৭ মে ঝড় মাথায় নিয়েই দেশে এসেছিলাম। আজ একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, এই বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে বা মুছতে পারবে না। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনাবিস্তারিত পড়ুন

