শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও হয়রানি : স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ মে) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেছেন, প্রথম আলোর সাংবাদিক সত্যটাকে বের করে দায়িত্ব পালন করেছেন। জনগণের সামনে সত্যকে তুলে ধরেছেন। বিশেষ করে করোনার সময় সরকারের যে দুর্নীতি এগুলোকে জনসম্মুখে নিয়ে এসেছেন। এই ‘অপরাধে’ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা কল্পনাও করতে পারিনি, রোজিনা ইসলামকে আটক করে নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি এ সরকারকে ধিক্কার জানাই। তীব্র ভাষায় প্রতিবাদ করছি। অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি করছি। এইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছি। আমরা আগেই থেকেই বলছি, এদেশে মানুষের কোনো অধিকার নেই; না আছে সাধারণ মানুষের, না আছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের অধিকার।

এ সময় সাংবাদিকদের নিজের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়ানোর পরামর্শ দেন ফখরুল।
তবে চাকরি হারানোর ভয়ে অনেকেই তা করতে পারছেন না বলে মন্তব্যও করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে রাষ্ট্রের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। আজকে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘকাল ধরে কারাভোগ করতে হচ্ছে। এখন তিনি এত অসুস্থ যে চিকিকিৎসকরা দেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার তাতে বাধা দিচ্ছে।

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্রের কর্মীরা কীভাবে টিকে থাকবে, এটা তো ফ্যাসিবাদ। ভয় ও ত্রাসের রাজত্ব সৃস্টি করা হয়েছে। এখনও সময় আছে সবাইকে সচেতন হওয়া উচিত। সমস্ত বিবেকবান ও পেশাজীবী মানুষকে নিজেদের অধিকার রক্ষার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু