শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়কে শুকানো হচ্ছে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনা

দেশের আঞ্চলিক সড়কগুলোসহ মহাসড়কের বেশিরভাগ অংশে এখন কৃষকদের ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে। যার ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যানবাহন প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে সড়কে থাকা খড়ের কারণে।

গত ৭ দিনে জামালপুর-কামালপুর রাস্তায় তিনটি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ যায় এক পান ব্যবসায়ীর। সোমবার (১৭ মে) বিকেলে ও রাতে পরপর দুটি দুর্ঘটনায় একটি প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়।

রাস্তার দুইপাশ দখল করে এসব কাজে নিয়োজিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে হাইওয়ে থানা পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অপসারণ না করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে শেরপুর ঢাকা-মহাসড়কের নকলা থেকে গৌড়দ্বার, লাভা, পাইস্কা, নালিতাবাড়ী বাইপাস সড়কের বিস্তীর্ণ জায়গায় ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে। ২০ কিলোমিটার এ সড়কটির আশেপাশের ১০ গ্রামের কৃষকরা তাদের ধান মাড়াই ও খড় শুকানোর জন্য ব্যবহার করছে। যার ফলে প্রশস্ত সড়কটি সরু রাস্তায় পরিণত হয়েছে।

জামালপুর-শেরপুরের মতো এমন পরিস্থিতি দেশের অধিকাংশ জেলাগুলোতে। এ অবস্থায় চলাচল করতে গিয়ে প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, পিকআপ ভ্যানসহ হালকা যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

এছাড়া ধান মাড়াই ও খড় শুকানোর ফলে খড়কুটো উড়ে পরিবেশ দূষিত হচ্ছে। রাস্তার চলাচলকারী যাত্রীরা পড়ছে ভোগান্তির মুখে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান