Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ আরো কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর

দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন আরও কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন পেতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই ভালো খবর দিতে পারব। তিনি বলেন, সেরামের দ্বিতীয় ডোজ পেতে প্রধানমন্ত্রী নিজেও ভারতের সঙ্গে কথা বলছেন। এটা নিয়ে আমরাও উদ্বিগ্ন বলে জানান মন্ত্রী।
ফিলিস্তিন ইস্যুতে ইমরান খানের সঙ্গে মাহাথিরের ফোনালাপ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, রোববার (১৬ মে) দুই নেতা টেলিফোনে সংলাপে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন। এ সময় ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ দুই নেতা। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অন্যান্য দিনের মতো রোববার (১৬ মে) রাতভরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে করোনার চারটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে

বাংলাদেশে ২০০ জন কোভিড-১৯ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করে চারটি ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সোমবার (১৭ মে) আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত পাওয়া চারটি ভ্যারিয়েন্টগুলোর মধ্যে রয়েছে- বি.১.১.৭ (ইউকে ভ্যারিয়েন্ট), বি.১.৩৫১ (সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট), বি.১.৫২৫ (নাইজেরিয়া ভ্যারিয়েন্ট), এবং বি.১.৬১৭.২ (ইন্ডিয়া ভ্যারিয়েন্ট)। সম্প্রতি জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণাবিস্তারিত পড়ুন
স্ত্রী হত্যার কথা স্বীকার করেননি সাবেক এসপি বাবুল আক্তার, কারাগারে

চট্টগ্রামের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। পাঁচদিনের রিমান্ড শেষে সোমবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাসকামরায় তাকে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় সাবেক এই পুলিশ কর্মকর্তা স্ত্রী হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় কোনো জবাববন্দি দেননি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাবুল আক্তার এর আগেও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনাবিস্তারিত পড়ুন
এবার মানুষের ঢল ঢাকামুখি

ঈদের পর ফিরতি যাত্রায় এবার ঢাকামুখি মানুষের ঢল নেমেছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচেপড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোটবড় যানবাহনবিস্তারিত পড়ুন
নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর আবেগঘন বক্তৃতা

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা বন্ধে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। এসময় ইসরাইলের প্রতি কয়েকটি দেশে পক্ষপাতেরও অভিযোগ করেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরার। রিয়াদ আল-মালিকি বলেন, প্রতিবারই ইসরাইল একজন বিদেশি নেতাকে ডেকে তাদের পক্ষে কথা বলায়। এর মধ্যে দিয়ে ফিলিস্তিনি হত্যার বিষয়েবিস্তারিত পড়ুন
ফিলিস্তিন ইস্যু: তিন দেশকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে কাতার, ফিলিস্তিন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। স্থানীয় সময় রোববার (১৬ মে) টেলিফোনে চলমান পরিস্থিতি এবং সংঘাত নিরসনের উপায় নিয়ে এসব নেতার সঙ্গে আলাপ করেন তিনি। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকরে পর কাভুসোগলু কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ বিন আব্দেলুরহমান আল থানি, ফিলিস্তিনের পরাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ কুরায়েশির সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতবিস্তারিত পড়ুন
লকডাউনে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া বুমেরাং হবে : ফখরুল

দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা করোনার জন্য আরেকটা বুমেরাং হবে। পুলিশ কী করবে আমরা জানি। মাঝখান থেকে যা হবে দেশের জনগণের হয়রানি আরও বাড়বে।’ সোমবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা ইকো পার্ক এখন গোলপাতা ব্যবসায়ীদের দখলে

দখলে দূষনে বিপন্ন কালিগঞ্জের মুক্তিযোদ্ধা ইকো পার্ক। কালিগঞ্জ উপজেলা সদরে থানা সংলগ্ন কাঁকশিয়ালী নদীর চরে গড়ে ওঠা উপজেলাবাসীর বিনোদনের সময় কাটানোর উল্লেখ যোগ্য মুক্তিযোদ্ধা ইকো পার্কে এখন গোলপাতা ব্যবসায়ীদের দখলে। ২০১৮ সালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ পার্কটি গড়ে তোলা হয়। উপজেলাবাসী সাময়িক বিনোদনের জন্য বিশেষ করে বিকাল হতে সন্ধ্যা রাত পর্যন্ত এলাকার শিশু, কিশোর, যুবক, যুবতী এবং সুধীজনের এবং উপজেলা থানায় কর্মরত, কর্মকর্তা, কর্মচারী ওবিস্তারিত পড়ুন
গত ২৪ ঘণ্টায়
করোনায় দেশে আরো মৃত্যু ৩২, শনাক্ত ৬৯৮ জনের

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৯৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনে। করোনাভাইরাস নিয়ে সোমবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১বিস্তারিত পড়ুন

