মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পুষ্টি জোগাতে আর রোগ প্রতিরোধে ফল

মানবদেহে পুষ্টি জোগাতে ফলের তুলনা নেই। এজন্য প্রতিদিন খাদ্যতালিকায় বিভিন্ন রকম ফল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু ফল আছে যেগুলি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। সেইসঙ্গে এসব ফল শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে। আপেল: সকালে খালি পেটে একটা আপেল খাওয়ার পরামর্শ দেন অনেকে। আপেল হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভরিয়ে রাখে ফলে ক্ষুধাও কম পায়। পেটের মেদ কমাতে এ ফলেরবিস্তারিত পড়ুন

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত একজনের মৃত্যু

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সম্প্রতি আইইডিসিআর, আইসিডিডিআর’বি ও আইদেশি’র সঙ্গে যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেন। দেশে শনাক্ত হওয়া এই ভারতীয় ভ্যারিয়েন্টের সিকোয়েন্স বৈশ্বিক ডাটাবেজ জিআইএসএআইডিতে জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত রোগীদের সবাই বিগত ১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে পাশের দেশ ভারতে চিকিৎসার জন্য ভ্রমণ করেছেন।বিস্তারিত পড়ুন

ইসরায়েলি হামলায় গাজায় আরো ১০ শিশুসহ নিহত ৪২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১০টি শিশুসহ ৪২ ফিলিস্তিনি নিহত ও বহু লোক আহত হয়েছেন। রোববার (১৬ মে) ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। এই হত্যাকাণ্ডকে ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিযোগ করেছে হামাস। সাতদিন ধরে চলা এই লড়াই কখন শেষ হবে, তার কোনো আভাস মিলছে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে। গত কয়েক বছরের মধ্যেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরে পণ্যজট, খালাসের অপেক্ষায় কয়েক’শ ট্রাক

দেশের প্রধান ও বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরে তৈরি হয়েছে পণ্যজট, খালাসের অপেক্ষায় কয়েক’শ ট্রাক। পণ্যজটের কারণে ভারত থেকে কয়েক শত ট্রাক খালাসের অপেক্ষায় বন্দরের টার্মিনালে অপেক্ষায় রয়েছে। ঈদুল ফিতর ও সাপ্তাহিক মিলে তিনদিনের টানা ছুটির পর রোববার (১৬ মে) প্রথম কার্যদিবসে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ফেরেনি কর্মচাঞ্চল্য। উভয় দেশের বন্দর ব্যবহারকারীরা সকাল থেকে কাজ শুরু করলেও মালামাল তেমন খালাস হয়নি। ফলে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। সোমবার (১৭ মে) সকাল থেকেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে ডিজিটাল বাংলাদেশের শুভ সুচনা: এমপি রবি

বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৪০তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘আজ ১৭ মে বাঙালী জাতির ইতিহাসে একটি স্মরনীয় দিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এদিনে দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সুগম হয় মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্রবিস্তারিত পড়ুন

যশোরে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরেক ব্যক্তির মৃত্যু

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে বিমল চন্দ্র দে (৬০) নামে ওই ব্যক্তি যশোর উপশহরে বলাকা হোটেলে মারা যান। মারা যাওয়া বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে। কোয়ারেন্টাইনে তার সঙ্গে তার স্ত্রী ও ছেলে ছিল। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমল চন্দ্র ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান।বিস্তারিত পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইনে সাতক্ষীরা বারের সাবেক সভাপতি এম শাহ আলম গ্রেপ্তার

এক শিক্ষানবীশ আইনজীবীর গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন লেখা ঝুলিয়ে ছবি তুলে ফেইসবুকে ছেড়ে দিয়ে ভীত সন্ত্রস্ত ও সম্মানহানি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দুপুর আড়াইটার দিকে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম জহুরুল ইসলাম। তিনি জেলা আইনজীবী সমিতির ৭ বার সভাপতি এবং ৭ বারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ভারতীয় গলদার রেনুসহ ৩ জন আটক ।। জরিমানা, প্রাইভেটকার বাজেয়াপ্ত

সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় গলদার রেনু সহ আটক তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। সেসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ মে) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রতনপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকার, ৫২ পলিসহ তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে মিল্টন মোড়ল(২৮), নোয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামের জামান উদ্দিন তরফদার এর ছেলে রবিউলবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে আহত মহিলার মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া কাজীপাড়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত সংঘর্ষের জেরে আহত চিকিৎসাধীন শিরিনা বেগম (৪৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। নিহতের বড় ছেলে কাজী শিমুল হোসেন জানান, ‘গত ২৯ রমজান রাত ১১টার দিকে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার মা শিরিনা বেগমকে পার্শ্ববর্তী ১০-১২জন বাশের লাঠি, ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। তাৎক্ষণিক আমারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শ্যামনগরে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) অশোক কুমার স্থানীয়দের কাছে খবর পেয়ে আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামে আমজাদ হোসেনের মাছের ঘের হতে ওই নারীর মরদেহ উদ্ধার করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।