শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভারতীয় গলদার রেনুসহ ৩ জন আটক ।। জরিমানা, প্রাইভেটকার বাজেয়াপ্ত

সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় গলদার রেনু সহ আটক তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। সেসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৬ মে) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রতনপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকার, ৫২ পলিসহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে মিল্টন মোড়ল(২৮), নোয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামের জামান উদ্দিন তরফদার এর ছেলে রবিউল আওয়াল(৩৫) ও একই গ্রামের মৃত ইয়াদ আলী স্ত্রীর আদর আলী(৪৭)।

এদিন বেলা ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত তিনজনকে ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়
এবং তাদের ব্যবহারকৃত প্রাইভেটকার রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং গলদা রেনু কাকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।

উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক তরুণ কুমার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধ পথে আসা গলদা রেনু সহ মাদক দ্রব্য চোরাচালান রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা