রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে পণ্যজট, খালাসের অপেক্ষায় কয়েক’শ ট্রাক

দেশের প্রধান ও বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরে তৈরি হয়েছে পণ্যজট, খালাসের অপেক্ষায় কয়েক’শ ট্রাক। পণ্যজটের কারণে ভারত থেকে কয়েক শত ট্রাক খালাসের অপেক্ষায় বন্দরের টার্মিনালে অপেক্ষায় রয়েছে।

ঈদুল ফিতর ও সাপ্তাহিক মিলে তিনদিনের টানা ছুটির পর রোববার (১৬ মে) প্রথম কার্যদিবসে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ফেরেনি কর্মচাঞ্চল্য। উভয় দেশের বন্দর ব্যবহারকারীরা সকাল থেকে কাজ শুরু করলেও মালামাল তেমন খালাস হয়নি। ফলে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে।

সোমবার (১৭ মে) সকাল থেকে পণ্য খালস শুরু হলেও জট কমেনি।

এদিকে, করোনার কারণে পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণার পর বন্দরে আমদানি-রফতানি বন্ধের যে আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি সচল রয়েছে।

কাস্টম ও বন্দর সূত্র জানায়, রোববার অফিস খুললেও তেমন কাজ হয়নি। বেনাপোল কাস্টমসে যেসব কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের অনেকে কর্মস্থলে যোগ দেননি।

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কয়েকটি কাঁচামাল ছাড়া তেমন মালামাল খালাস হয়নি। বন্দর দিয়ে যেখানে প্রতিদিন ৩০০-৩৫০ ট্রাক পণ্য ভারত থেকে আসে ও ১৫০ ট্রাক পণ্য ভারতে যায় সেখানে রোববার বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১৭০ ট্রাক এবং ভারতে গেছে মাত্র ৩৮ ট্রাক।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ঈদের ছুটিতে যারা গ্রামে গেছেন তারা আসতে পারেননি। তাদের ফিরতে আরও দু-তিনদিন লাগবে। তখন বন্দর ও কাস্টমসে কর্মচাঞ্চল্য ফিরবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৮০০ ট্রাক মালামাল খালাস হয়। সেখানে রোববার বিকেল পর্যন্ত ২০০ ট্রাক লোড হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আরও কিছু ট্রাক লোড হয়।

তিনি আরও জানান, দ্রুত পণ্য খালাসে সর্বাত্মক ভাবে কাজ চলছে। অনেক ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় বন্দরের টার্মিনালে অবস্থান করছে। বন্দর থেকে পণ্য খালাস হওয়ার পর এসব পণ্য পর্যায়ক্রমে সেখানে রাখা হবে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ