মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় করোনায় ক্রেতা বিক্রেতাদের লুকোচুরি খেলা, থেমে নেই পার্লারও!

কলারোয়ায় করোনায় চলছে ক্রেতা বিক্রেতাদের লুকোচুরি খেলা। বাইরে বন্ধ, ভিতরে খোলা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী লকডাউন দিয়েছে জনগণের জীবন সুরক্ষার্থে। প্রথম দফার পর টানা দ্বিতীয় দফায় দ্বিতীয় সপ্তাহে লকডাউনের শুরু হচ্ছে বৃহস্পতিবার। লকডাউনে প্রথম এক-দুই দিন কড়াকড়ি ও সাধারণ মানুষের লকডাউন কিছুটা মানতে দেখা গেলেও গত কয়েকদিন লুকোচুরি খেলায় মেতেছেন ক্রেতা-বিক্রেতারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের উপস্থিতি টের পেলেই দোকানদাররা তাদের দোকানের শাটার নামিয়ে দিচ্ছেন। আবার ম্যাজিস্ট্রেট কিম্বা প্রশাসনের সংশ্লিষ্টরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় করোনার ২য় ডোজের টিকা নিলেন সাবেক সাংসদ, সাংবাদিকসহ অনেক

কলারোয়ায় করোনা ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজের টিকা প্রদান অব্যাহত রয়েছে। বুধবার ২য় ডোজের টিকা নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, চন্দনপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠু সহ অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে ওই টিকা গ্রহণ করেন তারা।

‘রমজান বিশেষ তাৎপর্যপূর্ণ মাস’

রমজান মুসলিম জাতির জন্য বিশেষ এক তাৎপর্যপূর্ণ মাস। রোজা এক মাসের কিন্তু শিক্ষা বারো মাসের। রুহ তাজা করার সাধনার মাস। রমজান রহমতের ফল্গুধারা। রোজা ইবাদতের দরজা। রোজা শরীরের যাকাত। রমজান ইবাদতের বসন্তকাল। রমজানকে মহান আল্লাহ-তা’আলা বিস্ময়কর এবং অসাধারণ বৈশিষ্ট্যে সমুজ্জল করেছেন। মানবজাতির আত্মিক উন্নতি, কল্যাণ এবং আত্মশুদ্ধি ও আত্নসংশোধনের লক্ষ্যে আল্লাহ তাআলা যুগে যুগে রমজান মাসেই আসামানি গ্রন্থ নাজিল করেছেন। যেমন- হযরত মুসা (আঃ) উপর তাওরাত ৬ রমজান, হযরত ঈসা (আঃ)বিস্তারিত পড়ুন

২য় দফা লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধের) মেয়াদ একই শর্তে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২০ এপিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে এর আগে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। সেই মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল বুধবার মধ্যরাতে। তবে করোনা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি।বিস্তারিত পড়ুন

চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতিতে হাইকোর্টের ক্ষোভ

চলমান লকডাউনে রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর চেকিং পয়েন্টে পুলিশের সাথে চিকিৎসক সাঈদা শওকত জেনির বাকবিতন্ডা হয়। এ ঘটনার পরদিন চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি প্রদান করে। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। মঙ্গলবার (২০ এপ্রিল) এ বিষয়ে হাইকোর্ট থেকে বলা হয়, চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়। এর আগে, লকডাউনে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যাওয়ার পথে ‘নিগ্রহ’ ও ‘হয়রানির’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ। পাশাপাশি ডা. সাঈদা শওকতবিস্তারিত পড়ুন

হেফাজতের শীর্ষ নেতাদের আইনের আওতায় আনার ইঙ্গিত

হেফাজত নেতাদের বিরুদ্ধে ২৩ মামলার তদন্তের কথা জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এছাড়া হেফাজতের শীর্ষ নেতাদের আইনের আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ এপ্রিল) সিআইডির মালিবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মামুনুল হক বিষয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনার মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হতে পারে। এসময় সিআইডি প্রধান হেফাজতের শীর্ষ নেতাদেরও আইনের আওতায় আনার ইঙ্গিতবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে করোনার ভয়াবহতার মধ্যেও চলছে ভোটের প্রচারণা

ভারতের পশ্চিমবঙ্গে করোনার ভয়াবহ দাপটের মধ্যেও বিধানসভা নির্বাচনের জোর প্রচারণা চালাচ্ছে তৃণমূল কগ্রেস ও বিজেপি। প্রচারণার কারণে করোনা সংক্রমণের আরও বড় ধরনের বিস্ফোরণ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির চিকিৎসকরা। এই অবস্থায়, এখনই প্রচার-প্রচারণায় রাশ টানার পরামর্শ দিয়েছেন তারা। ভারতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন দুই লাখের বেশি মানুষ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে প্রতিদিন দেড় হাজারের বেশি। টিকা আর অক্সিজেন সংকট ছাড়াও হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকার অভিযোগ বিভিন্ন রাজ্যে। দেশজুড়ে করোনাবিস্তারিত পড়ুন

ভ্যাকসিনকে সর্বজনীন ঘোষণা করা উচিত: প্রধানমন্ত্রী

করোনার ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দুর্যোগময় এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বসম্প্রদায়কে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএএফ) উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রচারিত পূর্ব রেকর্ড করা ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। সবার জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা নিশ্চিতে অন্য দেশগুলোকেও সেটি উৎপাদনে সহায়তা দিতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায়বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে নাশকতা: মামুনুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। এর আগে সোমবার (১৯ এপ্রিল) মামুনুলকে আদালতে তোলা হয়। আগেই তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।বিস্তারিত পড়ুন

ভারত ভ্রমণ করলেই বিপদ, বলছে শীর্ষ মার্কিন স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯-এর টিকা দেওয়ার পরও ভারতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে মার্কিন জনস্বাস্থ্য সংস্থা। যদি যাত্রা অপরিহার্যও হয়, তবে তার আগে টিকার সব ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। খবর এনডিটিভির। সংস্থাটি দেশটিকে সর্বোচ্চ স্তরে (৪) স্থান দিয়েছে, যা ‘কোভিড-১৯-এর অত্যন্ত উচ্চ স্তর’। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, ভারতে বর্তমান পরিস্থিতির কারণে পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীরাও কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন এবং ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। এ কারণেই ভারতেবিস্তারিত পড়ুন