Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পথে পথে বাড়িফেরা মানুষের চাপ, যানজট আর জনজটে বিড়ম্বনা

সাজউদ্দীন খোকা। রাজধানী ঢাকার উত্তরার একটি সরকারি হাইস্কুলের অফিস সহায়ক হিসেবে কর্মরত। করোনার প্রেক্ষিতে বছরব্যাপী স্কুল-কলেজ বন্ধ থাকায় গ্রামের বাড়িতেই ছিলেন, মাঝে মধ্যে স্কুল সংক্রান্ত জরুরী কাজের জন্য কয়েকদিন করে থাকতে হয় কর্মস্থলেও। সম্প্রতি কয়েকদিন স্কুলেই ছিলেন, ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ আর সাধারণ ছুটি ঘোষনায় আবারো নাড়ির টানে সোমবার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় ফিরতে যাত্রা তার। রাজধানীর মধ্যে গণপরিবহন চললেও সাভার পেরুলেই বন্ধ সেগুলো। না, একেবারেই বন্ধ নয়, সুযোগ বুঝেবিস্তারিত পড়ুন
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দেয়ার ঘোষণা দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা বা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি। তারা ব্যাংক এশিয়া থেকে সহজ শর্তে ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ নিতে পারবেন। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষাবিস্তারিত পড়ুন
করোনায় হারলেন ‘ইত্যাদি’র ‘কেউ কেউ অবিরাম চুপি’র সুরকার ফরিদ আহমেদ

টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফরিদ আহমেদ পরিবারের ঘনিষ্ঠজন গীতিকবি ফরিদা ফারহানা। ১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার। তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ফল পান ফরিদ আহমেদ। অবস্থার খানিক অবনতি হলেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ভুমিদস্যুদের কবল হতে জগবাড়ীয়া খাল উন্মুক্তের দাবী

সাতক্ষীরার কালিগঞ্জের জেলে পরিবারের সদস্যরা ভুমিদস্যুদের কবল হতে সরকারী জলমহল উন্মুক্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলেরা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষ্ণনগর ইউনিয়ন জেলে সমিতির সভাপতি শ্রী কুমার মন্ডল। তিনি বলেন, ‘কালিগঞ্জের জনগুরুত্বপূর্ণ সরকারী জলমহল বিএনপি নেতা ভুমিদস্যু আজিজ শেখসহ তার দোসররা দীর্ঘদিন ভূয়া কাগজপত্রের বলে জবরদখল করে আসছে। বৃহৎ জনগোষ্ঠির সুবিধা বঞ্চিত করে কতিপয় ভুমিদস্যু ও ভুমি সন্ত্রাসী প্রশাসনের নাকেরডগায় খালের মাঝখানে বাঁধদিয়ে মাছচাষ করেবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জের কাশিয়ানী থানায় পুলিশ কর্মকর্তার আত্মহত্যা!

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান (২৫)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এসআই রোকনুজ্জামান রাজবাড়ির পাংশা উপজেলার দীঘলহাটি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ভোরে সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে রোকনুজ্জামানের মরদেহ ঝুলছে। বিষয়টিবিস্তারিত পড়ুন
লকডাউনের সময় এটিএম বুথ থেকে তোলা যাবে ১ লাখ টাকা

লকডাউনের সময় এটিএম বুথ থেকে তোলা যাবে ১ লাখ টাকা। ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের সময় ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড দিয়ে এককালীন এক লাখ টাকা তোলা যাবে। সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
লকডাউনে জরুরি চলতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ

করোনার (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউনের সময় জরুরি বাইরে যাওয়ার প্রয়োজন হলে, পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ‘মুভমেন্টবিস্তারিত পড়ুন
প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি : মমতা

প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক টুইটে তিনি এই প্রতিবাদ জানান। টুইটে তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি। ’ মঙ্গলবার তিনি এই ধর্নায় বসছেন। সোমবার রাতে মমতার প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তার পরেই ওই টুইট করেন মমতা।
মমতার প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল ইসি

২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগে মমতাকে পাঠানো নোটিশের জবাবে কমিশন সন্তুষ্ট না হওয়াতেই ২৪ ঘণ্টার এই নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা নিয়ে কড়া মন্তব্য করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মানুষ এর জবাব দেবে। পক্ষপাতদুষ্ট কমিশন বিজেপির শাখা সংগঠন। ভোটের বাক্সে এর জবাববিস্তারিত পড়ুন
রোজা রাখলে করোনা সংক্রমণ বাড়ার প্রমাণ মেলেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রোজা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ উল্লেখ করে সংস্থাটির গবেষকরা বলেছেন, রোজা রাখার মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটান না। কোভিড-১৯ কালে রোজা শুরু হওয়ায় আগে জারি করা এক নির্দেশিকায় এসব কথা বলেছেন ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা। তারা বলেছেন, রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই। যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেনবিস্তারিত পড়ুন

