মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

উপসর্গে আরো একজনের মৃত্যু

মারা গেলেন কলারোয়ায় করোনা আক্রান্ত সেই মহিলা

কলারোয়ায় করোনা আক্রান্ত জাহানারা বেগম (৫৫) নামের সেই মহিলা মারা গেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত জাহানারা বেগম কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী। অপরদিকে, সেখানে চিকিৎসাধীন কালিগঞ্জের এক ব্যক্তি করোনা উপসর্গে মারা গেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহানারা বেগম গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর কলেজের নতুন গভর্নিং বডি’র সভা

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের নতুন গভর্নিং বডি’র সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ওই কমিটির প্রথম সভা স্বাস্থ্যবিধি মেনে সোমবার দুপুরে কলেজের অফিসরুমে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়- ‘করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও অনলাইনে ভার্চুয়াল ক্লাস, শিক্ষকদের ইএফটি, শিক্ষার্থীদের ভর্তি, উপবৃত্তিসহ নানান অনলাইনকেন্দ্রিক কাজ সম্পাদন করতে হচ্ছে। ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও কলেজের লাইব্রেরি সংষ্কার, সম্প্রসারণ, কলেজ ক্যাম্পাসে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, ফুলের বাগান, বনজ ও ঔষধী গাছ রোপন,বিস্তারিত পড়ুন

কমিটির সভা

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পাঠদান উদ্বোধন

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে হাফিজিয়া মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের পবিত্র কোরআন মজিদ তালিম তথা পাঠদান উদ্বোধন করা হয়। মাদরাসার অফিসরুমে ও হাফিজিয়াখানায় স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে পৃথক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘরোয়া দুই অনুষ্ঠানেই করোনাকালীন সময়ে মাস্ক পরিধান, ঘন ঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলের মাঝে সচেতনা সৃষ্টির তাগিদ দেয়া হয়। একই সাথে সরকারি সকল নির্দেশনা প্রতিপালনে সচেষ্টবিস্তারিত পড়ুন

তালার এক স্কুল শিক্ষক করোনা আক্রান্ত

সাতক্ষীরার তালায় শ্যামল দাশ (৩৫) নামের এক স্কুল শিক্ষকের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শ্যামল দাশ উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের রবীন দাশের পুত্র এবং খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনা আক্রান্ত ওই শিক্ষকের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত শিক্ষক শ্যামল দাশ মুঠোফোনে জানান, তিনি বেশ কিছুদিন ধরেবিস্তারিত পড়ুন

ব্যাংকে গ্রাহকদের উপচেপড়া ভিড়

‘ইহাকে কী করোনার ভাষায় শারীরিক দূরত্ব বলা হয়?’

শহীদুল ইসলাম। পেশায় শিক্ষক ও সাংবাদিক। ব্যাংকে গিয়েছিলেন বেতনের টাকা তুলতে। গিয়েই হোচট খেলেন। মানুষ আর মানুষ। কি আর করা, টাকা তো তুলতে হবে। নয়লে যে মাস চলবে না। নিজের মুখমন্ডলে মাস্ক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে শারীরিক সামাজিক দূরত্ব মানতে চায়লেন। কিন্তু বিধিবাম। শারীরিক দূরত্ব তো দূরের কথা একজনের শরীরের সাথে অন্যজনের শরীর ঘেষেও অবস্থান করা দায়। বল প্রয়োগ আর হুমড়ি খেয়ে ঠেলাঠেলিতে মুখের মাস্কই কখন খুলে পড়ে সেটাও বোঝা দায়।বিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ আবদুল্লাহ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শার্শা থানার রাঘবপুর গ্রামের তবিবর মোল্লার ছেলে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরবেলা চালিতাবাড়ীয়া গ্রামের পাঁকা রাস্তার ওপর থেকে তাকে ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘মঙ্গলবার ভোর ৫টার দিকে কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া এলাকায় নিয়মিত টহলদানের সময় পুলিশের এসআই আনোয়ার হোসেন ও এসআই ফিরোজ আহমেদবিস্তারিত পড়ুন

কেশবপুরে সাংবাদিক সোহেল পারভেজের ফুফাতো ভাইয়ের মৃত্যু

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য সোহেল পারভেজের ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত আব্দস সামাদ গোলদারের বড় ছেলে লুৎফর রহমান গোলদার (৬৫) বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পরে গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। তিনি ১ স্ত্রী, ৪ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নানাা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মৃত আছির উদ্দিনবিস্তারিত পড়ুন

‘মুভমেন্ট পাস' অ্যাপসের উদ্বোধন

লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না : আইজিপি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে দেশজুড়ে সপ্তাহব্যাপী ‘কঠোর লকডাউন’। যেখানে ‘মুভমেন্ট পাস’ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। এই লকডাউন পালনে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা আগামিকাল কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করবে। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনেবিস্তারিত পড়ুন

এশা ও তারাবিতে মসজিদ খোলা ৩০ মিনিট

ওমরাহ করতে করোনার একটি ডোজ হলেও নিতে হবে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহ করতে চাইলে করোনার একটি ডোজ হলেও নিতে হবে। রমজান উপলক্ষ্যে নতুন যে গাইডলাইন ও স্বাস্থ্যবিধি প্রকাশ করেছে, তাতে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এতে বলা হয়েছে— মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে টিকা নেওয়া ছাড়া কোনো মুসল্লি প্রবেশ করতে পারবেন না। খবর আরব নিউজের। ওমরাহ পালন করতে হলে অবশ্যই মুসল্লিকে করোনার একটি ডোজ হলেও গ্রহণ করতে হবে। এ ছাড়া করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকতেইবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ব্যাংকে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের বৈশাখী ভাতা ১৪২৮ এর সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের বৈশাখী ভাতা ১৪২৮ বঙ্গাব্দ-এর সরকারি অংশের ৮টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা, ব্যাংক হতে বৈশাখী ভাতা ১৪২৮ বঙ্গাব্দ-এর সরকারি অংশ উত্তোলনবিস্তারিত পড়ুন