Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ নির্মাণের অগ্রগতি জানলেন ডা.রুহুল হক এমপি

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড আশাশুনি সদর ইউনিয়নের দয়ারঘাট বেড়িবাঁধ নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। ভিডিও কলে বাঁধ নির্মাণ কাজ দেখলেন ও পাউবো আশাশুনি এসডিইও, ঠিকাদার এর সাথে বাঁধ-এর নির্মাণ কাজের অগ্রগতি জানলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অসিম বরুন চক্রবর্তী, আশাশুনিবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল গফফারের স্ত্রীর মৃত্যু

কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আব্দুল গফফারের স্ত্রী শাহিদা খাতুন ডলি (৪৭) মৃত্যু বরণ করেছেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভাধীন তুলশীডাঙ্গার নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। মূত্যকালে দুই কন্যা ও স্বামী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার বড় মেয়ে মাস্টার্স ফাইনাল ইয়ারের ও ছোট মেয়ে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে এবং সকাল ১০টায় নিজবিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদের মানাঘাটা খালের পুন:খননের উদ্বোধন

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের মানারঘাটা খালের পুন:খননের কাজ শুরু হয়েছে। বুধবার (৭এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরার মানাঘাটা নামক স্থান থেকে খাল খননের কাজের উদ্বোধন করেন খুলনা জোনের বিএডিসি প্রকৌশলী জামাল ফারুক। কলারোয়া উপজেলার জালালাবাদ থেকে শুরু হয়ে শংকরপুর সিংহলালের ভিতর দিয়ে মানাঘাটা হয়ে হাড়কাটা বিলের ভিতর দিয়ে সাতক্ষীরার অন্যতম নদী বেতনা নদীতে মিলিত হয়েছে খালটি। ১৬ লাখ ৬৮ হাজার ২শ টাকা ব্যয়ে খাল পুনঃখননের কাজের দায়িত্ব নিয়েছেন যশোরের ঠিকাদার বিশ্বাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীবিস্তারিত পড়ুন
কেশবপুরে লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা || ৬ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ব্যাপক তৎপর কেশবপুর উপজেলা প্রশাসন। সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন বুধবার সরকারি নির্দেশনা না মানায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছেন। জানা গেছে, কেশবপুর উপজেলা প্রশাসন পৌর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পায়ে হেটে লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে চলেছেন। বুধবার বিকালেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলার ৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান

বাংলা ১৪২৮ সালের জন্য সাতক্ষীরা জেলার ৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র কার্যালয়ে ৪টি বালু মহলের বিপরীতে ৯জন দরপত্র প্রদানকারীদের উপস্থিতিতে সরকারি কাঙ্খিত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতাদের মাঝে এ ৪টি বালু মহল প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। জানা গেছে, গত ৫ এপ্রিল সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় বালু মহল ইজারা প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ৭ এপ্রিল বুধবারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আপন সংস্থার আয়োজনে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

আপন সংস্থার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় মহিলাদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পনের দিনব্যাপি এ সেলাই প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবু সঞ্জিব কুমার দাস। প্রশিক্ষনে আপন সংস্থার পঁচিশ জন নারী অংশ গ্রহন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জান, আশ্রয় সংস্থার নির্বাহীবিস্তারিত পড়ুন
কেশবপুরের পাঁজিয়ায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জসীমউদ্দীনের খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য-সামগ্রী বিতরণ করেন পাঁজিয়া ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা ও তরুণ সমাজসেবক জসীম উদ্দীন। উল্লেখ্য আওয়ামী লীগনেতা ও তরুণ সমাজসেবক জসীম উদ্দীন নিজস্ব অর্তায়নে রাস্তা নির্মাণ, মসজিদ- মন্দিরে আর্থিক অনুদান, ক্রীড়া সামগ্রী বিতরণ-সহ অসংখ্য সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন।
নারী ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিটের ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আ’লীগ নেতা কর্তৃক মহিলা ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিট এবং শ্লীলতাহানির ঘটনায় দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের তামালতলা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন। তিনি বলেন, আমি ধুলিহর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের একাধিক বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। ধুলিহর কাঁছারীপাড়া গ্রামের মৃত. শেখ আনোয়ার হোসেনের পুত্রবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতার উপর হামলার ঘটনায় নিন্দা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের এর উপর মাধবকাটি বাজার সংলগ্ন এলাকায় গত ১ এপ্রিল ২০২১ পরিকল্পিতভাবে হামলা ও ছুরিকাহত করে মারাত্মকভাবে জখম করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদল। বিবৃতিতে বলা হয়, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান ছাত্রলীগ নেতা জুয়েলসহ তার গ্রুপের লোকজন পুকুরে বালু উত্তোলন নিয়ে চাঁদা দাবি করলে আবু রায়হান তাতে বাধা দেয়, কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল ও তার লোকজন আবু রায়হানকেবিস্তারিত পড়ুন
নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে আইসিইউ, বেড, টেস্ট ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তবে সঠিক নির্দেশনা মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এরই মধ্যে হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। বুধবার দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় নিজ বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান অবস্থায় সেবা বাড়ালেও অধিক চাপের কারণে অনেকেই করোনায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। এসময় মন্ত্রী আরো জানান, করোনায়বিস্তারিত পড়ুন

