মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গর্ভবতীর পেটে গজ রেখেই সেলাই, বের করা হলো ৫ মাস পর!

কুমিল্লার দেবিদ্বারে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পাঁচ মাস পর এক নারীর পেট থেকে বের করা হলো রক্ত মোছার গজ (মপ)। উপজেলার বড় আলমপুরে আল ইসলাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অস্ত্রোপচারের পরে এই গজ বের না করেই পেট সেলাই করে দেওয়া হয় রোগীর। দীর্ঘ সময়ে গজটি ওই নারীর পেটের নাড়ি ছিদ্র করে ঢুকে যায় এবং তাতে পচন ধরে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। পরে গত মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা ময়নামতিবিস্তারিত পড়ুন

জনস্বার্থে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য দুঃখজনক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে জনস্বার্থে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের ব্যাপারে কারো কারো বিরূপ মন্তব্যকে অত্যন্ত দু:খজনক বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী বুধবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফ্রিং-এ একথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ অভিযোগ করলেও তা সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের দাবীতে, জনস্বার্থে এবং জনদুর্ভোগ কমাতেবিস্তারিত পড়ুন

‘শিশুবক্তা’ খ্যাত সেই রফিকুল ইসলাম মাদানী আটক

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলামকে নেত্রকোণা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছিলেন ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম। মুক্তির পর ফেসবুক লাইভে এসে তিনি তখন বলেন, আমি শুধু আপনাদেরবিস্তারিত পড়ুন

করোনায় দেশে রেকর্ডের পর রেকর্ড ।। শনাক্ত ৭৬২৬, মৃত্যু ৬৩ জনের

দেশে মহামারি করোনাভাইরাসে আবারো রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যুও অনেক বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এর আগে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯বিস্তারিত পড়ুন

কেশবপুরের সন্তান

করোনা যোদ্ধা ডাক্তার হাসনাত আনোয়ার মুন করোনায় আক্রান্ত

করোনা যোদ্ধা ডাক্তার হাসনাত আনোয়ার মুন নিজেই এখন করোনায় আক্রান্ত। করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ায় ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার কৃতি সন্তান করোনা যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের মেডিকেল অফিসার। ডাক্তার হাসনাত আনোয়ার মুন ফুসফুস ৩৫-৪০% আক্রান্ত হয়েছে। অক্সিজেন ছাড়া সেচুয়েশন মেইনটেইন হচ্ছে না। বুধবার তার পরিবার জানিয়েছেন, আগের চেয়ে একটু ভালো আছেন। গতবছরবিস্তারিত পড়ুন

দুর্যোগকালীন পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার বিষয়ে পর্যালোচনা

দেশে করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চলমান রাখতে অনলাইন পরীক্ষা পদ্ধতিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আলাদা দুটি কমিটি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পরীক্ষা পদ্ধতি মনিটরিং করে কমিটিকে বাস্তবসম্মত প্রস্তাবনামূলক প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা গেছে, অনলাইনে পরীক্ষা নিতে গত ২৪ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভা হয়। এতে মাধ্যমিক ওবিস্তারিত পড়ুন

বিলম্ব ফি ছাড়াই এসএসসি’র ফরম পূরণের সময় বাড়ছে

চলমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত রাখতে বলা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়াই এ ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বুধবার (৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তারের কারণে বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষা-২০২১-এর ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।বিস্তারিত পড়ুন

মামুনুল হকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

এবার আর ছাড় পাচ্ছেন না হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বারবার সমালোচনায় আসা এ হেফাজত নেতার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়াল রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করে রাখেন স্থানীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মঙ্গলবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, নারীসহ অবরুদ্ধ থাকার বিষয়ে সরকারবিস্তারিত পড়ুন

পালক পুত্রের স্ত্রীই ‘হারিয়ে যাওয়া মেয়ে’!

ছেলের বিয়েতে আনন্দ কার না থাকে! চীনের এক নারীরও ছেলের বিয়েতে আনন্দের কমতি ছিল না। তবে মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দ আরো দ্বিগুণ হয়ে ফিরল তার কাছে। আনন্দ অশ্রুটাও তাই বেশি ছিল। কারণ পুত্রবধূ হিসেবে যাকে আবিষ্কার করলেন বিয়ের আসরে সেই মেয়েটি তারই ২০ বছর আগে হারিয়ে যাওয়া সন্তান। গত ৩১ মার্চ চীনের জিয়াংশু প্রদেশের সুজহু এলাকায় এই ঘটনা ঘটে। হবু শাশুড়ি হবু বউয়ের হাতে একটা জন্মদাগ দেখতে পান। এই জন্মদাগ তারবিস্তারিত পড়ুন

শিল্পায়নে ১০০টি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুদিক থেকে পর্যাপ্ত নীতি সহায়তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় দুদেশের চলমান বাণিজ্য সম্পর্ক তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে শিল্প কাঁচামাল ও ভোক্তা সামগ্রী- যেমন তুলা, সয়াবিন ও গম রপ্তানি করতে যুক্তরাষ্ট্রকে কোনো শুল্ক দিতে হয় না। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য উভয় দেশ থেকে পর্যাপ্ত নীতি সহায়তা দেওয়া জরুরি। বৈদেশিক সহায়তারবিস্তারিত পড়ুন