Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটার গাজীরহাটে ফের সক্রিয় মাদক সেবীরা!

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে মাদকাসক্ত ও মাদক কারবারিরা। দীর্ঘদিন ধরে পুলিশের কঠোর অবস্থানের কারনে গাজীরহাট সহ আশপাশের এলাকায় মাদক অনেকটা নিয়ন্ত্রনে থাকলেও সম্প্রতি আবারো এসব এলাকায় মাদক কারবারি ও মাদকাসক্তদের উৎপাত বেড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দারা জানায়, গাজীরহাট বাজার ও পাশ্ববর্তী ঋষি পল্লীতে প্রতিনিয়ত মদ, গাজা, ফেন্সিডিল ও ইয়াবা বেচাকেনা করছে একাধিক মাদক ব্যবসায়ী। তাছাড়া বন্ধ থাকা একটি চিংড়ী সরবরাহকারী প্রতিষ্ঠানটিরবিস্তারিত পড়ুন
মুজিব শতবর্ষ
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় অংশ নেয় লাবসা ইউনিয়ন ভলিবল দল বনাম আলিপুর ইউনিয়ন ভলিবল দল এবং অপর সেমিফাইনালে বৈকারী ইউনিয়ন ভলিবল দল বনাম ধুলিহর ইউনিয়ন ভলিবল দল। প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় ধুলিহর ইউনিয়ন পরিষদ দল বনামবিস্তারিত পড়ুন
কলারোয়ার রামভদ্রপুরে এক কৃষককে মারপিটের অভিযোগ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে ইউনুচ আলী (৪৫) নামে এক কৃষককে মারপিটের অভিযোগ উঠেছে। আহতাবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ইউনুচ ওই গ্রামের মৃত সাফাতুল্লাহ এর ছেলে। মঙ্গলবার (৩০মার্চ) বিকালে আহত কৃষক ইউনুচ আলী জানান, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জনৈক ব্যক্তির সাথে কথাকাটাটির এক পর্যায়ে তারা পিটিয়ে আহত করে। এঘটনায় তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।’
ছুটির দিনেও অফিস করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর

সরকারি ছুটির দিনেও নিয়মিত অফিস করছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। তবে ছুটির দিন গুলোতে কার্যপরিধি সীমিত করে দুপুর ১টা পর্যন্ত অফিসেই জনগনকে সেবা দিচ্ছেন তিনি। অন্যান্য দিনের মতোই শুনছেন জনগনের সমস্যা ও প্রত্যাশার কথা। করছেন শালিস বিচার। দাপ্তরিক কর্মকান্ডের অংশ হিসেবে ছুটির দিনেও অভিযোগ ও আবেদন জমা দেয়ার পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের সেবা পেয়ে খুশি সর্বস্তরের মানুষ। পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন, খুলনা সদরের দোলখোলা এলাকার মৃত অধির কুমার পালের পালের ছেলে অসিত কুমার পাল (৬৫) ও করোনার উপসর্গ নিয়ে মারা যান সাতক্ষীরার কালিগঞ্জের আড়ংখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী শরীফা খাতুন (৬৪)। সামেক হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, গত ১৪ মার্চ করোনা আক্রান্ত হয়ে অসিত কুমার পাল সামেকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় খাস জমি-আশ্রায়ন প্রকল্প ও রাজস্ব সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা সাব-রেজিষ্ট্রার মনজুরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলীবিস্তারিত পড়ুন
কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জাতীয় শ্রমিকলীগ, ট্রাক, কভারভ্যান, দাহ পদার্থ শ্রমিক ইউনিয়ন ও কলারোয়া থানা পুলিশের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেছে কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (২৯মার্চ) সকালে কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেকের সাথে দেখা করেন। একই সময় জেলা ট্রাক, কভারভ্যান, দাহ পদার্থ শ্রমিক ইউনিয়ন (বাকাল) সাধারণ সম্পাদক শাহাঙ্গির হোসেন শাহিন এর সাথে দেখা করে একবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নান্না বিরিয়ানি খেয়ে ৫৫ ব্যক্তি অসুস্থ!

কলারোয়া পৌর সদরের মুরারীকাটিতে পিকনিক করতে গিয়ে ৫৫ জন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ্য ব্যক্তিরা জানান, পৌর সদরের মুরারীকাটি ৭নং ওয়ার্ডের ৫৫জন ব্যক্তি ঘরোয়া ভাবে মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে পিকনিকের আয়োজন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা কলারোয়ার বাজারের সরকারি কলেজ বাসস্টান্ডস্থ নান্না বিরিয়ানি হাউজ থেকে ৩৫৭৫ টাকা দিয়ে ৫৫ প্যাকেট বিরিয়ানি কেনেন। রাতে ওই বিরিয়ানি খেয়ে আকরোম আলী, আশরাফুলবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে মাস্টার শাহজাহান কবিরের পিতার ইন্তেকাল

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান কবিরের পিতা বাগাডাঙ্গা গ্রামের কাশেম আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। মঙ্গলবার বিকেলে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং পরপরই সাথে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, নাতি-নাতনি সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল দশটায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কাশেম আলীর মৃত্যুর সংবাদে তার বাড়িতে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
তালার প্রয়াত সাংবাদিক নুর আলীর ২১তম মৃত্যু বার্ষিকী

প্রয়াত সাংবাদিক তালা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী আইনজীবি এস.এম. নুর আলী এর ২১ তম মৃত্যু বার্ষিকী ৩১ মার্চ বুধবার। ২০০০ সালের ৩১ মার্চ এই দিনে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। জীবদ্দশায় দীর্ঘদিন তিনি প্রকাশিত দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, দৈনিক শক্তি, দৈনিক সমাচার, গণমত, নগরবার্তা, দৈনিক আল মুজাদ্দে, দৈনিক মিল্লাতসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত ছিলেন। প্রয়াত সাংবাদিক এস. এম. নুর আলীবিস্তারিত পড়ুন

