Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় গৃহবধুকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধুকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকে তার স্বামী এলাকা ছেড়ে পালিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘মঙ্গলবার রাতে আশরাফুল সরকারের স্ত্রী মর্জিনা খাতুন নির্যাতন ও বিষপানে মৃত্যুর খবরে একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ গৃহবধু মর্জিনার বাবাবিস্তারিত পড়ুন
দেবহাটার গাজীরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত জাকির, পথে বসতে যাচ্ছে পরিবার!

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া জাকিরের পরিবার এখন পথে বসার উপক্রম হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে গভীর সাগরে পড়েছে তারা। সড়ক দূর্ঘটনায় নিহত জাকির হোসেন (৩৬) এর পরিবারে রয়েছেন ৩কন্যা ও এক স্ত্রী। তার পরিবারে কয়েকদিন পর জন্ম নিবে আরো একটি কন্যা শিশু। অভাবগ্রস্থ জাকির পুত্র সন্তানের কামনায় একে একে ৪টি সন্তান নিলেও সবকটি মেয়ে শিশু হয় তার। তবুও সে অখুশি ছিলেন না বলে জানা গেছে পরিবার থেকে। কিন্তু তারবিস্তারিত পড়ুন
দেবহাটায় প্রতিবন্ধী শিশু ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

দেবহাটায় প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের শিশু ব্যবস্থাপনার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল ও বুধবার ২দিন ব্যাপী এ প্রশিক্ষণ বেসরকারি সংস্থা ডিআরআরএ’র বাস্তবায়নে হাদিপুরস্থ ট্রেনিং সেন্টারে লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা, কালিগঞ্জ উপজেলার ১৫জন শিশুর অভিভাবক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় শিশু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ডিআরআরএ’র ইনকুলেশন ম্যানেজার নিলোৎপল মন্ডল। সার্বিক সহযোগীতায় ছিলেন ডিআরআরএ’র এডিএম (ফিন্যান্স) তরুণ কুমার সরদার ও এপিটি প্রতাব কুমার পাল।বিস্তারিত পড়ুন
আমাদের সময় দেশের সাংবাদিকতার নতুন ধারা : সাতক্ষীরায় বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তারা

‘দেশে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সময় অগ্রনী ভুমিকা পালন করে চলেছে। সাংবাদিকতার নতুন ধারা তৈরী করেছে আমাদের সময়। পত্রিকাটি বাংলাদেশের সংবাদপত্র জগতে অনন্য ভুমিকায় অবতীর্ণ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সময় বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে। দেশের সকল পরিস্থিতিতে আমাদের সময় সাহসি ভুমিকা পালন করেছে।’ আমাদের সময় এর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোরের কেশবপুরে হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আওয়ালগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাধীনতার ৫০বছর পূর্তী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংগীত শিল্পী ও নিত্য শিল্পীদের পরিবেশনায় দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করে। গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলে। সেখানে ছিলনা সামাজিক দূরত্ব হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার। হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ উবাইদুর রহমান ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুলবিস্তারিত পড়ুন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঁয়ত্রিশোর্ধ্ব প্রার্থীদের আবেদনের সুযোগ

বেসরকারি স্কুল-কলেজ, মাদারাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে পঁয়ত্রিশোর্ধ্ব প্রার্থীরাও শিক্ষক পদে আবেদনের সুযোগ পাবেন। আগামী ৪ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। প্রার্থীরা ৪ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। ৫৪ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পদগুলোরবিস্তারিত পড়ুন
বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা-২০২১ জারি

বেসরকারি স্কুল কলেজের সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মোট ৪৪ পাতার নীতিমালায় সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। এর আগে সহকারী শিক্ষকদের পদোন্নতির সুযোগ ছিল না। অবশেষে শিক্ষকদের সেই আক্ষেপ দূর হলো। সহকারী শিক্ষকরা যোগদানের ৫ বছরের মধ্যে বিএডবিস্তারিত পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ দুই বছর পর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, আবেদনকারীরা অনলাইনে ৪ এপ্রিল থেকে আবেদন করতে পারবেন যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

আবারো দেশে দ্বিতীয় ধাপে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নির্দেশনার একটি পত্র পৌঁছায় বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে। তবে আগে দেশে ফিরে পাসপোর্টধারী যাত্রীরা সরকারী অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এতে দূঃচিন্তা ও হতাশায় পড়েছেন যাত্রীরা। সরকারী তত্বাবধানে কোয়ারেন্টাইনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কোরআন তেলোয়াত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গজল ও হামদ-নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর হাইস্কুল চত্বরে স্থানীয় ভোরের আলো যুব সংঘ আয়োজিত সোমবার সন্ধ্যায় কোরআন প্রতিযোগিতায় ১০জন ও গজল, হামদ-নাথ প্রতিযোগিতায় ১০জন হাফেজ অধ্যায়নরত ছাত্র অংশ নেন। অংশ নেয়া প্রতিযোগিরা পার্শ্ববর্তী বুঝতলা হাফেজিয়া মাদরাসা, বড়াল হাফেজিয়া মাদরাসা, রামভদ্রপুর হাফেজিয়া মাদরাসা, গয়ড়া বাজার হাফেজিয়া মাদরাসা, নাথপুর হাফেজিয়া মাদরাসা, সোনাবাড়িয়া হাফেজিয়া মাদরাসা, সিংগা হাফেজিয়া মাদরাসা, কোটা হাফেজিয়া মাদরাসা, দেউলি হাফেজিয়া মাদারাসার শিক্ষার্থী। কোরআন থেকেবিস্তারিত পড়ুন

