বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কোরআন তেলোয়াত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গজল ও হামদ-নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনপুর হাইস্কুল চত্বরে স্থানীয় ভোরের আলো যুব সংঘ আয়োজিত সোমবার সন্ধ্যায় কোরআন প্রতিযোগিতায় ১০জন ও গজল, হামদ-নাথ প্রতিযোগিতায় ১০জন হাফেজ অধ্যায়নরত ছাত্র অংশ নেন। অংশ নেয়া প্রতিযোগিরা পার্শ্ববর্তী বুঝতলা হাফেজিয়া মাদরাসা, বড়াল হাফেজিয়া মাদরাসা, রামভদ্রপুর হাফেজিয়া মাদরাসা, গয়ড়া বাজার হাফেজিয়া মাদরাসা, নাথপুর হাফেজিয়া মাদরাসা, সোনাবাড়িয়া হাফেজিয়া মাদরাসা, সিংগা হাফেজিয়া মাদরাসা, কোটা হাফেজিয়া মাদরাসা, দেউলি হাফেজিয়া মাদারাসার শিক্ষার্থী।

কোরআন থেকে তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শামীম হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন মাহিন ও তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে রনি ও আবু সাঈদ।
গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যৌথভাবে ইয়াসিন আরাফাত ও জিহাদ হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেন যৌথভাবে নাঈম হোসেন ও মাহবুর, তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে রাকিব হোসেন, হাসিবুর রহমান ও সামিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

হাফেজ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম করিব, মাওলানা হাফেজ রিয়াজুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, হাফেজ আবু বকর, মাওলানা রুহুল কুদ্দুস, হাফেজ আবু সাঈদ, মো.আল মামুন, আবু সাঈদ রিপন, আনিসুজ্জামান, আরিফ আহমেদ, মামুন হোসেন প্রমুখ।

বিচারক মন্ডলির দায়িত্বে ছিলেন হাফেজ নাজিউর রহমান, হাফেজ কুদরত আলী, হাফেজ আবু সাঈদ, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ আব্দুল আলিম ও মাওলানা আকবর মাহমুদ।

ভোরের আলো যুব সংঘ পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব প্রফেসর আবু নসরকে সম্মাননা জানানো হয়।

পুরস্কার প্রদানে অর্থায়ন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ভোরের আলো যুব সংঘ, ভাই ভাই ফল ভান্ডারের হায়দার আলী বুলবুল, সাদিয়া গ্লাস থাই এ্যালুমিনিয়াম, আলফা কোটা রাইস মিল, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম মন্টু, রাব্বি রায়হান এন্টারপ্রাইজের বাবলুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু