Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া মডেল হাইস্কুলে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ‘২৫ মার্চ’ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে হাইস্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন। বক্তারা সভায় ২৫ মার্চের ভয়াল বীভৎসময় রাতের কথা তুলে ধরে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের কাছে ‘গণহত্যা দিবসটি’ আন্তর্জাতিক স্বিকৃতি লাভের জন্য জোর দাবি জানান। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতিবিজড়িত ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা ও ঘটনার কথা তুলে ধরেবিস্তারিত পড়ুন
তালায় দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, বর-কনে পক্ষকে জরিমানা

তালায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে দশম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর বাল্যবিয়ে। এ সময় বর ও কনে উভয় পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান উক্ত জরিমানা করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারসহ থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তালা উপজেলার সদর ইউনিয়নের খড়েরডাঙ্গা গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ সময় বাল্যবিয়ে না করারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, বাবু, জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাপানি ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ

“মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় বিনেরপোতায় প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এ মাসবিস্তারিত পড়ুন
চালুয়াহাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী টুলুর পক্ষে মোটরসাইকেল শোডাউন ও পথসভা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, কর্মীবান্ধব নেতা। গরীব, দুখি, খেটে খাওয়া মানুষের বন্ধু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম টুলু প্রচারনায় মুখর হয়ে উঠছে ইউনিয়নের মানুষের কাছে। বুধবার (২৪ মার্চ-২০২১) সকাল থেকে শফিকুল ইসলাম টুলুর পক্ষে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে ইউনিয়নের বিভিন্ন ছোট ছোট বাজার ও গ্রামে গ্রামে মোটরসাইকেল শোডাউন এরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্বোধন

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে এ মশক নিধন অভিযান পরিচালনার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আহসান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
বাধ্যতামূলক ছুটির পরও যবিপ্রবি অফিসে উপাচার্যের পিওন

অর্থ আত্মসাৎ কেলেঙ্কারিতে দেওয়া হয়েছে বাধ্যতামূলক ছুটি। তারপরেও অফিসে দেখা যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের পিওন আরিফুজ্জামান সোহাগ’কে। বুধবার সরজমিনে যেয়ে এমনই চিত্র দেখা গেছে। এতে প্রশ্ন উঠেছে বাধ্যতামূলক ছুটি দেওয়ার পরও একজন উপাচার্যের পিওন কি চাইলে অফিস করতে পারেন? অভিযুক্ত সোহাগকে এবিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে আমি আমি কি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবোনা? তাছাড়া তিনি অফিসে কেন জানতে চাইলেবিস্তারিত পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে!

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলছে না। শবে বরাতের সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ নির্ধারণ করার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এদিন খুলবে না। আর এ ছুটি আরও পিছিয়ে দেওয়া হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে বলেওবিস্তারিত পড়ুন
সাজা হয় কুলসুমার, জেল খাটছেন মিনু

রমজান উপলক্ষে বিনামূল্যে দেওয়া হবে ভোগ্যপণ্য-এ আশায় কুলসুমা আক্তারের সঙ্গে যাওয়ার পর আকস্মিক কারগারে যেতে হয় মিনু আক্তারকে। কুলসুমা আক্তারের পরিবর্তে তিন বছর ধরে কারাভোগ করছেন চট্টগ্রামের মিনু আক্তার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমার প্ররোচনায় তার এ কারাবাস বলে অভিযোগ মিনুর। এর সঙ্গে কারা কর্তৃপক্ষেরও গাফিলতির অভিযোগ করেছেন সরকার নিয়োজিত কৌঁসুলি। চট্টগ্রাম আদালতের টুলে বসে থাকা তিন শিশু জানে না মা মিনু আক্তার জীবিত থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরেবিস্তারিত পড়ুন
করোনায় দেশে ৯ মাসে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যুও বেড়েছে

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনে। এর আগে গত বছরের ১৫ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৩৩ জনের শরীরে।বিস্তারিত পড়ুন

