মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার ঢাকা আসছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে শুক্রবার সকালে ঢাকা আসছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদীর এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে। ২৬ মার্চ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হবে। পরে তিনি সাভার জাতীয়বিস্তারিত পড়ুন

করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরার বড় বাজারে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম বাবু। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়। দেশে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সুলতানপুর বড় বাজারে করোনার সংক্রমণ রোধে পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতনতার জন্য ২বিস্তারিত পড়ুন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: নর্দান ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে স্থাপিত হয়েছে ‘মুক্তিযুদ্ধ কর্নার’। বাংলা ও বাঙালির আবহমান কালের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণের লক্ষ্যে ২৫ মার্চ ২০২১, নর্দান ইউনিভার্সিটিতে এই কর্নার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান নির্বাহী প্রফেসর ড. আনোয়ারুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসরবিস্তারিত পড়ুন

৩০ মিনিটের সফরে নিরাপত্তার চাদরে

মোদির আগমনে দৃষ্টিতে শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বশেষ উপজেলা শ্যামনগর। সুন্দরবনের কোলঘেঁষা আয়তনে দেশের সর্ববৃহৎ এই উপজেলাটি সাতক্ষীরা জেলার অধীন। সীমান্তের ওপারেই ভারতের পশ্চিমবঙ্গ। সেই শ্যামনগরের প্রত্যন্ত ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির একটি স্বল্প পরিচিত মন্দির। কালক্রমে ওই মন্দিরের ইতিহাস-ঐতিহ্য-গুরুত্ব কিছু দিন আগ পর্যন্তও ছিলো অনেকের অজানা-অচেনা। তবে অতিসম্প্রতি ওই মন্দিরটি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ আগামি ২৭ মার্চ সেখানে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অজানা-অচেনা মন্দির এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গ নির্বাচন

ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়: মোদি

‘আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়। ’ বহিরাগত ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পশ্চিমবঙ্গের পূর্বমেদিনীপুরের কাঁথিতে নির্বাচনী প্রচারণায় এসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে প্রবল নিশানা করে মোদি বলেন ‘এই বাংলা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষ চন্দ্র বসুর ভূমি। এই জায়গায় কেউ বহিরাগত হতে পারে না। বন্দে মাতরমের মধ্যে দিয়ে এই বাংলা সারাভারতের মানুষকে একত্র করেছিল। আর সেই বাংলায় মমতাবিস্তারিত পড়ুন

নরেন্দ্র মোদির ৩০ মিনিটের সফরে সাতক্ষীরা নিরাপত্তার চাদরে

আগামি ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে আসছেন। আসা-যাওয়া, অবস্থান মিলিয়ে ৩০ মিনিটের সফর তাঁর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে গোটা সাতক্ষীরা। শুধু শ্যামনগরের আগমনস্থল নয়, গত কয়েক দিন ধরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জেলা ব্যাপী ও পার্শ্ববর্তী এলাকাও। তার আগমনক উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইত্যাদি মটরস্’র মটরসাইকেল শোরুম উদ্বোধন

সাতক্ষীরা শহরে ইত্যাদি মটরস্’র মটরসাইকেল শোরুম উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শহরের স্ট্রেডিয়াম ব্রিজ সংলগ্ন ইত্যাদি মটরস্ রিকন্ডিশন মটরসাইকেল এর শোরুম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ মার্চ ২০২১) সন্ধ্যায় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ফিতা কেটে ইত্যাদি মটরস্’র মটরসাইকেল শোরুম শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, বেকারত্ব জীবন কেবলমাত্র অভিশাপ। তা থেকে ফিরে এসে টুটুলের মতো একজন ব্যক্তির উদ্যেক্তা হওয়াটাই আমাদের জন্য আনন্দের। হয়রানি ছাড়াই নতুন পুরাতন সকলবিস্তারিত পড়ুন

মুজিব জন্মশত বর্ষ

একজন ডিজিএমের হাত ধরে অভাবনীয় সাফল্যে কলারোয়ার পল্লী বিদ্যুৎ

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী বিদ্যুত অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গত বছর থেকে চলতি সময় পর্যন্ত একের পর এক কর্মযজ্ঞতা চালিয়ে গ্রাহকের সুবিধার্থে। ঘরে ঘরে বিদ্যুত পৌছানের চেষ্টা যেমন অব্যাহত আছে তেমনি নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিতে কাজ করে যাচ্ছে স্থানীয় পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ইতোমধ্যে দুই স্থান থেকে জাতীয় গ্রিড সংযোগ তথা ডুয়েল ৩৩ কেভি বিদ্যুত লাইনের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে কলারোয়া বিদ্যুত লাইনের। ফলে স্থানীয় লাইনবিস্তারিত পড়ুন

কলারোয়ার ১০ ইউপি নির্বাচনে ১৩ চেয়ারম্যান ও ১৯ মেম্বর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার || থাকলেন যারা

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসন্ন কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৯ জন মেম্বর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা মেম্বর পদের কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বুধবার (২৪ মার্চ) প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিনি জানান, ‘১০টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুষ্টি সেবা বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক

কলারোয়ায় পুষ্টি সেবা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম সচিব) মো. হামিদুল হক খান। বুধবার তিনি পরিদর্শনে আসেন। মাঠ পর্যায়ে সেবাদানকারীদের নিয়ে পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ বাস্তবায়ন করছে কলারোয়া পরিবার পরিকল্পনা বিভাগ। কলারোয়া হাসপাতাল চত্বরে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে গেলো কয়েক দিন ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট মাঠ পর্যায়ের ৭টি ব্যাচে বিভিন্ন ক্যাটাগরির ২৫ জন করেবিস্তারিত পড়ুন