Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী

কংগ্রেস থেকে তৃণমূলে আসা শিশির অধিকার এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন। এর মধ্য দিয়ে তার কয়েক দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তৃতীয়বারে মতো দলবদল করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার মঞ্চ ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এনডিটিভি এমন খবর দিয়েছে। রোববার সবকিছুর অবসান ঘটিয়ে পূর্ব মেদিনিপুরের এগরায় অমিত শাহের সঙ্গে একইমঞ্চে ওঠেন। পূর্ব মেদিনিপুরকে তার পারিবারিক রাজনীতির ভিত্তিভূমি বলে মনে করা হয়। এর আগে তার ছেলে ও মুখ্যমন্ত্রীবিস্তারিত পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির পাঁচটি শূন্যপদে আলোচনায় যারা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বেশ কয়েকটি পদ ফাঁকা। সবশেষ গত মঙ্গলবার স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আরও একটি পদ শূন্য হলো। এ ছাড়া বেশ কয়েকজন সদস্য অসুস্থ থাকায় এবং কয়েকজন বিদেশে অবস্থান করায় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিতি খুবই কম দেখা যায়। এমতাবস্থায় স্থায়ী কমিটির ফাঁকা পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই পদগুলো পূরণের ঘোষণা দিতে পারে দলের হাইকমান্ড। দলটির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এ তথ্য।বিস্তারিত পড়ুন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ হাজার ২২২ জনের ভ্যাকসিন গ্রহণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৮০ হাজার ২২২ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ জন এবং মহিলা ৩৬ হাজার ২১১ জন। এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং মহিলা ১৮ লাখ ৪৪৭ জন। উল্লেখ্য, ২১ মার্চ বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্তবিস্তারিত পড়ুন
ডিভোর্স না দিয়ে বিয়ে করব এতটা গাধা আমরা নই: নাসির

মাঠের বাইরের খবরেই দেশের ক্রিকেটাঙ্গন সরগরম ছিল ফেব্রুয়ারি মাসজুড়ে। বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাডবয়’খ্যাত অলরাউন্ডার নাসির হোসেনের বিয়ে নিয়ে রীতিমতো লংকাকাণ্ড বেঁধে গিয়েছিল। আগের স্বামীকে তালাক না নিয়েই নাসিরের সঙ্গে সংসার পেতেছেন ক্যাবিন ক্রু তামিমা তাম্মি— এমন অভিযোগ করেন রাকিব হাসান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে তামিমার স্বামী বলে দাবি করেন। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয়। পরে সংবাদ সম্মেলনে রাকিবের অভিযোগ আংশিক স্বীকার করেন নাসির ও তামিমা। রাকিবকে আগেরবিস্তারিত পড়ুন
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চলতি বছরে আসছে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামি ১৪ বা ১৫ এপ্রিল থেকে রমজান শুরু হবে। রোববার (২১ মার্চ) গণমাধ্যমে এ চিঠি পাঠিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, আগামি ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ওবিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ রোধে হজের বিশেষ নির্দেশনা সৌদির

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। তারা বলছে, এ বছর শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। আর ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে কেউ অংশ নিতে পারবেন না। সম্প্রতি সৌদি আরব থেকে প্রকাশিত ওকাজ পত্রিকা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। এবিস্তারিত পড়ুন
স্বামী নয়, অনন্য মামুনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মিথিলা

ছোট পর্দার জপ্রিয় মুখ হলেও এতদিন সিনেমায় অভিনয় করা হয়নি আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। তবে তার চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে আলোচনা অনেক দিনের। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর এ আলোচনা আরও জোরালো হয়েছিল। ধারণা করা হয়েছিল, স্বামী পরিচালক হওয়ার সুবাদে তার ছবিতে হয় তো অভিনয় করার সুযোগ হতে পারে মিথিলার। এ নিয়ে মিথিলা ও সৃজিতকেও একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এবার সত্যি সত্যি সিনেমায় অভিনয়বিস্তারিত পড়ুন
এখনো প্রতিদিনই হাজার হাজার মানুষ মরছে করোনায়

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ২২ হাজার এবং আক্রান্ত ১২ কোটি ৩৪ লাখ। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৮ হাজার ১৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা ভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২১ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৪বিস্তারিত পড়ুন
এক মাসের ব্যবধানে হাসপাতালে করোনা রোগী বেড়েছে দ্বিগুণ

সংজ্ঞা অনুযায়ী এখনই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে বাংলাদেশে। মাত্র এক মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বাড়ার বিষয়টি তারই প্রমাণ বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসাবিজ্ঞানের বিপরীতে অবস্থান নেয়ার কারণেই এ অবস্থা বলে মনে করেন করছেন তারা। শনাক্তের এক বছরের মাথায় দেশে আবারো নতুন করে চোখ রাঙাচ্ছে বৈশ্বিক মহামারি করোনা। যদিও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারো। পুরাদমে চলছে মিছিল মিটিং, সভা সমাবেশ, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত হয়েছেন। ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। টুইটে বলা হয়েছে, দেশটির ফার্স্ট লেডি বুশরা বিবি করোনায় আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি। এর আগে, বৃহস্পতিবার (১৮ মার্চ) কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এর দুইদিন পর শনিবার তার করোনা শনাক্তের খবর প্রকাশ হয়। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরেবিস্তারিত পড়ুন

